• আন্তর্জাতিক

চীনের সঙ্গে সম্পর্ক জোরদারের প্রত্যয় কিমের

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : চীনের সঙ্গে সম্পর্ক আরও ‘জোরদার’ করবে উত্তর কোরিয়া—এমনটাই জানিয়েছেন দেশটির নেতা কিম জং উন।  মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ (কেসিএনএ) এ তথ্য জানিয়েছে।

কেসিএনএ জানায়, উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাবার্ষিকীতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পাঠানো অভিনন্দন বার্তার জবাবে কিম এ মন্তব্য করেন।

কিম আরও বলেন, চলতি মাসের শুরুর দিকে বেইজিং সফরের সময় তিনি চীনের সমর্থন ‘ভালোভাবে অনুভব করেছেন’।   এ সফরে তিনি শি জিনপিংয়ের পাশে দাঁড়িয়ে সামরিক কুচকাওয়াজ দেখেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শি জিনপিং কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের মধ্যে ছয় বছর পর একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। চীন উত্তর কোরিয়ার প্রধান মিত্র এবং অর্থনৈতিক সহায়তার মূল উৎস।

এদিকে, কিম আগেই বলেছিলেন, যুক্তরাষ্ট্র যদি উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ত্যাগের দাবি থেকে সরে আসে, তবে আলোচনায় বসতে তার কোনো আপত্তি নেই। 

তবে তিনি স্পষ্টভাবে এও জানিয়ে দেন, শুধু নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে কখনোই তিনি তার পারমাণবিক অস্ত্রভাণ্ডার ত্যাগ করবেন না। 

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের ৪ দেশে ই...

নিউজ ডেস্কঃ ইরানে মার্কিন বাহিনীর নতুন করে বিমান হামলার জবাব...

image

নেপাল-তিব্বতে পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ১১২৭ জনে, চলছে উদ...

নিউজ ডেস্কঃ ভয়াবহ পাহাড়ি ঢল ও ভূমিধসে নেপালে প্রাণহানি বেড়ে ...

image

‎অপরাধের অনুশোচনা না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর হামলা...

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ ইরানে সামরিক ও বেসামরিক লক্ষ্...

image

‎নেপালে বন্যা ও ধস: সুড়ঙ্গে আটকা শত শত শ্রমিক, থার্মাল ড্...

আন্তর্জাতিক ডেস্ক: শত শত শ্রমিকের সমাধিতে পরিণত হতে যাচ্ছে ন...

image

প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি ও ব্যর্থতা...

  • company_logo