ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে সিটি মেডিকেল হল ও আলম মেডিকেল হলে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে ৷
রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ৩ টায় শহরের স্টেশন রোডে এ অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: শরীফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। সাথে ছিলেন জেলা ব্যাটলিয়ন (আনসার) সদস্যরা।
এ সময় শহরের বিভিন্ন বাজারে কিছু ফার্মেসি ও বস্ত্রালয় পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে ওষুধের মুল্য তুলে ফেলে বিক্রয়ের অভিযোগে মেসার্স আলম মেডিকেল হলকে ৩ হাজার ও ইন্ডিয়ান পণ্যে ২ নাম্বার খুশকি নাশক শ্যাম্পুর বোতল বিক্রি এবং বিভিন্ন মেয়াদোত্তির্ণ মুখের ক্রীম প্রদর্শনের অপরাধের জন্য সিটি মেডিকেল হলের সিটি এক্সক্লুসিভকে ৫ হাজার টাকা মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাজার কমিটির সদস্য, ব্যবসায়ী ও সাধারণ ক্রেতা। ভোক্তা অধিকার আইন মেনে চলার জন্য অনুরোধ করা হয়। পাশাপাশি বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়, বাজারের মুল্য পরিস্থিতি যাচাই করা হয় ও সাধারন ব্যাবসায়িদেরকে আইন মেনে এবং যৌক্তিক দামে পণ্য বিক্রয়ের জন্য নির্দেশনা প্রদান করা হয়।একই সাথে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
জামালপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: শরীফুল ইসলাম সাংবাদিকদের জানান, আমি নিজেই ক্রেতা হয়ে শ্যাম্পু ক্রয় করেছিলাম। শ্যাম্পুটি ২ নাম্বার মনে হয়েছে তাই জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে পাওয়ার টিলার দুর্ঘ...
নিউজ ডেস্ক : টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা বাঁশ বোঝাই ট্রা...
পাবনা প্রতিনিধি : বিভিন্ন অপরাধে পাবনার চাটমোহর থানা পুলিশ দ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌরসভার মরা...

মন্তব্য (০)