ছবিঃ সিএনআই
দোহার (ঢাকা) প্রতিনিধি : ঢাকার দোহারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী সাইফুল ইসলাম (২৯) গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেপ্তারকৃত সাইফুল উপজেলার কাঠালীঘাটা এলাকার দ্বীন ইসলাম মোল্লার ছেলে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১০ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৪ সেপ্টম্বর) সকালে উপজেলার শান্তিনগর এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করে।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি সাইফুল স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামীকে দোহার থানায় হস্তান্তর করা হয়েছে।
বগুড়া প্রতিনিধি : কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...
পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...
পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

মন্তব্য (০)