• সমগ্র বাংলা

সাদাপাথর লুটের মূলহোতা সাহাব উদ্দিন অবশেষে গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সিলেটের শীর্ষ পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথর। গেল ১ বছর ধরে বিরামহীনভাবে লুটপাটে ক্ষতবিক্ষত হয়েছে পর্যটন কেন্দ্রটি। লুটপাটের ঘটনার শুরু থেকেই জড়িত থাকায় সমালোচনা তুঙ্গে ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিন।

সমালোচনার মুখে তার সব দলীয় পদ স্থগিত করেছে বিএনপি। এরপর থেকে আত্মগোপনে চলে যান তিনি। অবশেষে শনিবার রাতে নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম কর্মকর্তা) কেএম শহিদুল ইসলাম সোহাগ। তিনি বলেন, সাহাব উদ্দিনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ ও নগরীর কোতোয়ালি থানায় সাতটি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সোয়া ১১টার দিকে নগরীর কুমারপাড়া এলাকায় অভিযান চালায় র‌্যাব। দীর্ঘদিন ধরে পলাতক বিএনপি নেতা সাহাব উদ্দিন ওই এলাকায় অবস্থান করছিলেন। অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আলোচিত সাদাপাথর লুট ছাড়াও আরও সাতটি মামলা রয়েছে। সাদাপাথর লুটপাটে সম্পৃক্ত থাকায় কেন্দ্র থেকে তার দলীয় সব পদ স্থগিত করা হয়। এরপর দুদকের প্রাথমিক তদন্তে সাদাপাথর লুটেরার তালিকায় সাহাব উদ্দিনের নাম রয়েছে।

এর আগে গেল ১১ আগস্ট রাতে বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাহাব উদ্দিনের সব পদ স্থগিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদাবাজি, দখলবাজিসহ বিএনপির নীতি ও আদর্শ পরিপন্থি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের সকল দলীয় পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

প্রসঙ্গত, কর্মজীবনে আশির দশকে একজন কাঠুরিয়া ছিলেন সাহাব উদ্দিন। সম্পৃক্ত হন ভারতীয় পণ্য ও স্বর্ণ চোরাচালানে সঙ্গে। একপর্যায়ে শত শত বিঘা সরকারি খাসজমি দখল করে হয়ে যান কোটি কোটি টাকার মালিক। এরপর রাজনৈতিক ও ব্যবসায়িক নেতা বনে যান। গেল বছরের ৫ আগস্ট পটপরিবর্তনের কারণে নির্মাণাধীন ভোলাগঞ্জ স্থলবন্দর, রোপওয়ে বাঙ্কার, পুলিশ ফাঁড়িসহ অসংখ্য স্থাপনা লুটপাট ও হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

 

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo