• লিড নিউজ
  • অর্থনীতি

‘সরকারকে অন্ধকারে রাখবেন না: অর্থ উপদেষ্টা

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : করদাতার তথ্য গোপন করে সরকারকে অন্ধকারে না রাখারও আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। একইসঙ্গে রাজস্ব আহরণে আয়কর আইনজীবীদের সহযোগিতা কামনা করেছেন তিনি।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে ট্যাক্স রিপ্রেজেনটেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম (টিআরএমএস) সফটওয়্যারের উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান অর্থ উপদেষ্টা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আপনারা ল’ইয়ার, সরকারকে একটুও অন্ধকারে রাখবেন না। আপনারা একটু সহায়তা করেন। আপনাদের যে নিজস্ব স্বার্থ, আপনারা যদি এক্সপেডাইট করেন, ক্লায়েন্টকে যদি সার্ভিস দেন, ডেফিনেটলি ইনকামও কমার কথা না, তাই না? বরং ঘুরিয়ে অনেক দিন পরে টেবিলের নিচে দিয়ে টাকাপয়সা নিয়ে যাওয়ার চেয়ে যদি আপনি এফিশিয়েন্টলি সার্ভিস দিয়ে দেন, তখন কিন্তু খুব ডিফিকাল্ট হয় না।’

অর্থ উপদেষ্টা বলেন, ‘আমরা বলছি না আপনারা একেবারে টাকাপয়সা না নিয়ে করে দেবেন, সেটা তো সম্ভব না। আপনারা ল’ইয়ার, আপনারা চার্জ করতে পারবেন। যদি বেশি ভালো করে সার্ভিস দেয়, কেউ মানা করবে না।’

সফটওয়্যার সম্পর্কে অর্থ উপদেষ্টা বলেন, ‘এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আজকে উদ্বোধন করা হয়েছে দেশের অর্থনৈতিক ক্ষেত্রে। একটা মাইলস্টোন আমি বলব।’

সফটওয়্যার তৈরির সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘আমরা যখনই শুনি কিছু অ্যাপস ডেভেলপ করতে বাইরে থেকে নিয়ে আসল, বাইরে থেকে হায়ার করো—এই টেন্ডেন্সিটা আমাদের বেশি হয়ে গেছে। ডিপেন্ডেন্সি বেশি। ডিফেন্সি ব্যাপার আসলে অন্য ব্যাপার-স্যাপার আছে। আপনারা জানেন, বাইরে থেকে হায়ার করা মানেই টাকাপয়সা খরচ হবে।’

 

মন্তব্য (০)





image

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

১

নিউজ ডেস্ক : দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংকের অনুমোদ...

image

সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক পদ্ধতি কীভাবে কার্যকর হবে?

২

নিউজ ডেস্ক : বাংলাদেশে সর্বজনীন পেনশন কর্মসূচিতে শরিয়াহভিত্ত...

image

অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড

৩

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে অপ্রচলিত বা...

image

পোশাক খাতের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

৪

নিউজ ডেস্ক : পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বি...

image

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ: এডিবি

৫

নিউজ ডেস্কঃ চলতি ২০২৬–২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক...

  • company_logo