• অর্থনীতি

‎বাংলাদেশে আরও সহযোগিতা বাড়াতে চায় আইএমএফ

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশে বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফ এর ৫৫০ কোটি ডলারের ঋণ কর্মসূচি চলমান রয়েছে। আগামীতে সংস্থাটি বাংলাদেশে সহযোগিতা আরও বাড়াতে চায়। ভবিষ্যতের সহযোগিতা নিয়ে আলোচনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভার্চুয়াল সভা করতে যাচ্ছেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। আগামীকাল সন্ধ্যায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
‎
‎এর আগে, সংস্কার কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখায় ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা আইএমএফের ব্যবস্থাপনা পরিচালকের কাছে চিঠি দিয়ে ছিলেন। এর উত্তরে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক আগামীতে বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করে প্রধান উপদেষ্টাকে একটি চিঠি দেন।
‎
‎২০২৩ সালের ৩০ জানুয়ারি ৪৭০ কোটি মার্কিন ডলার ঋণ প্রস্তাব অনুমোদন দেয় আইএমএফের নির্বাহী পর্ষদ। এ ঋণের পুরোটা ছয় কিস্তিতে ৪২ মাসে ছাড় দেওয়ার কথা ছিল। ইতোমধ্যে ঋণের পঞ্চম কিস্তি পর্যন্ত ছাড় করেছে সংস্থাটি।
‎
‎এদিকে বাংলাদেশের চাহিদার ভিত্তিতে গত জুনে বাড়তি ৮০ কোটি ডলার দেওয়ার সিদ্ধান্ত নেয় সংস্থাটি। এতে করে চলমান ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশের অনুকূলে সংস্থাটির মোট ঋণ দাঁড়ায় ৫৫০ কোটি ডলার।

মন্তব্য (০)





image

শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

১

নিউজ ডেস্কঃ দেশের তৈরি পোশাক খাতে চলমান অস্থিতিশীল পরিস...

image

‎বাণিজ্য, জ্বালানি ও যোগাযোগে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদে...

২

‎নিউজ ডেস্কঃ ব্যবসা, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ এবং পারস...

image

কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ: ...

৩

নিউজ ডেস্কঃ তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনে...

image

২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

৪

নিউজ ডেস্কঃ চলতি নভেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে ২২৩ ক...

image

শ্রম অস্থিরতায় ১৮ দিনে ক্ষতি ৪২ কোটি ডলার

৫

নিউজ ডেস্কঃ চলমান শ্রমিক অসন্তোষ ও অস্থিতিশীল পরিস্থিতি...

  • company_logo