• সমগ্র বাংলা

মাদারগঞ্জে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে সাপের কামড়ে আমিনুল ইসলাম (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বালিজুড়ি ইউনিয়নের খিলকাটি এলাকায় সাপের কামড়ের ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম ওই এলকার গেন্দা দোকানদারের ছেলে।

স্থানীয় ও স্বজনরা জানায়, শুক্রবার দিবাগত রাতের প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন আমিনুল ইসলাম। ঘরের বাইরে অন্ধকারের মধ্যে খোলা জায়গায় প্রস্রাব করতে বসেন তিনি। এ সময় তার হাতে সাপে কামড় দেয়। পরে তার ডাক-চিৎকারে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে কবিরাজের কাছে নিয়ে যায়। এতে সময় ক্ষেপণ হওয়ায় তার অবস্থার অবনতি হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আমিনুলের অবস্থা সঙ্কটাপন্ন দেখে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে কথা বলতে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফের মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করা হয়। কিন্তু তাকে পাওয়া যায়নি।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo