• লিড নিউজ
  • জাতীয়

গণহত্যার সঙ্গে জড়িতরা ভোটে কোনোভাবেই অংশ নিতে পারবেন না: সিইসি

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ‘গণহত্যার সঙ্গে জড়িতরা ভোটে কোনোভাবেই অংশ নিতে পারবেন না।’ স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর) কানাডায় স্মার্টকার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনে একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।

‎এদিকে, কানাডা থেকেও প্রবাসীরা এবার ভোট দেয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। তারা বলছেন, সরকারের অভূতপূর্ব এই উদ্যোগ রেমিট্যান্স যোদ্ধাদের সম্মান আরও বাড়িয়েছে।

‎আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিশ্বের আরও কয়েকটি দেশের মতো কানাডা থেকেও ভোট দেয়ার সুযোগ পাবেন বাংলাদেশিরা। যা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিভিন্ন প্রদেশে বসবাসকারী বাঙালিরা। এই সুযোগ করে দেয়ার জন্য বর্তমান সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তারা।

‎গণমাধ্যমে বক্তব্যে তিনি জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। যাদের আদালত ফেরারি ঘোষণা করবে, তারা ভোটে অংশ নিতে পারবেন না।

‎অন্তত ৪০টি দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। দেশের উন্নতিতে রেমিট্যান্স পাঠিয়ে সর্বাত্মক সহযোগিতা করেন তারা।

‎গেলো বছর গণঅভ্যুত্থানেও অগ্রণী ভূমিকা রাখেন প্রবাসীরা। তাদের প্রতি এই সম্মান দেখানো অত্যন্ত গৌরবের বলছেন সবাই।

মন্তব্য (০)





image

স্থানীয় সরকারকে শক্তিশালী করতে বদ্ধপরিকর সরকার: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : স্থানীয় সরকারব্যবস্থা কার্যকর হলে একটি দেশের গণ...

image

স্থানীয় সরকার নির্বাচন ও তফসিলের সম্ভাব্য সময় জানালেন ইসি...

নিউজ ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচনের সাফল্যের ধারাবাহিকতা বজা...

image

জ্বালানি তেল নিয়ে নতুন বার্তা

নিউজ ডেস্ক : জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব (অপারে...

image

‎ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও ভাষা সংরক্ষণে কাজ কর...

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (দুর্গ...

image

‎একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

নিউজ ডেস্কঃ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প...

  • company_logo