• রাজনীতি

তারা ভোটে দাঁড়ালে ১০ আসনও পাবে না: রুমিন ফারহানা

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, কোনও কোনও দল আবদার করছে, পিআর ছাড়া তারা নির্বাচনে যাবে না। তারা বুঝে গেছে, ভোটে দাঁড়ালে ১০ আসনও পাবে না।

তিনি বলেন, ‘তারা তাই নির্বাচন বানচাল করতে চায়। কিন্তু বিএনপি বিশ্বাস করে, আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হলে ধানের শীষের জোয়ারে বিএনপির বিজয় ঠেকানো যাবে না।’

রোববার (৭ সেপ্টেম্বর) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খোলাপাড়া বালুর মাঠে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে রুমিন ফারহানা বলেন, ‘আওয়ামী লীগের অত্যাচারী জালিমদের বিচার বিএনপি যতটা চায়, ততটা আর কোনও দল চায় না। কারণ বাংলাদেশে সংস্কার এবং বিচারের কথা সর্বপ্রথম বলেছে বিএনপি। এ দেশে যত নির্যাতন, জুলুম, অত্যাচার হয়েছে, তার বড় অংশই হয়েছে বিএনপির নেতাকর্মীদের ওপর।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ কখনও দেশনেত্রী খালেদা জিয়াকে ফিরিয়ে দেয়নি, তারেক রহমানকেও দেয়নি, বিএনপির নেতাকর্মীকেও দেয়নি। ২০২৬ সালের নির্বাচনে গণজোয়ার সৃষ্টি হবে।’

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo