• রাজনীতি

ভোট সুষ্ঠু হলে, ফল যাই হোক মেনে নেব: ছাত্রদল সভাপতি

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) নির্বাচনে ভোট সুষ্ঠু হলে, ফল যাই হোক না কেন তা মেনে নেবেন বলে জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম। আজ (মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর) সকালে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ বিষয়ে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি।

‎ছাত্রদল সভাপতি বলেন, ‌‘বুথের তুলনায় যথেষ্ট পোলিং এজেন্ট না থাকায় সমস্যা তৈরি হয়েছে। একজন ভোটারকে দুটো ব্যালট পেপার দেয়ারও অভিযোগ আছে।’

‎তিনি বলেন, ‘এখন পর্যন্ত ভোট সুষ্ঠু হচ্ছে। অনাআবাসিক ভোটারদের ভোট দিতে আসার আহ্বান জানাচ্ছি। কোনো কোনো শিক্ষক জামায়াতের ভাষায় কথা বলছেন।ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সত্যি নয়, প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে।’

‎আজ সকাল ৮টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

‎সকাল সাড়ে ৭টার দিকে প্রতিটি ভোটকেন্দ্রে সাংবাদিকদের সামনে ব্যালট বাক্স সিলগালা করা হয়। ডাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯, আর ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন।

‎ডাকসুতে ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে বিভিন্ন পদে ৬২ জন ছাত্রী রয়েছেন। আর প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটের লড়াইয়ে নেমেছেন ১ হাজার ৩৫ জন। অন্যবারের তুলনায় এবার ডাকসুতে ব্যালটের আকার বেড়েছে। ডাকসুতে থাকছে পাঁচ পৃষ্ঠার ব্যালট, আর হল সংসদের থাকছে এক পৃষ্ঠা।

মন্তব্য (০)





image

যার যার সামর্থ্য অনুযায়ী দুর্গত মানুষের পাশে দাঁড়ান: নাহি...

নিউজ ডেস্ক : এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম ব...

image

হাসপাতালে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে ...

নিউজ ডেস্ক : বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের শারীরিক অবস্থ...

image

‎আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে: পাবনায় সারজিস আলম

পাবনা প্রতিনিধিঃ ‎জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)...

image

যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় মানব...

image

প্রতিমন্ত্রী শাহে আলমকে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ও বন্ধু বিব...

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে প্রধা...

  • company_logo