• রাজনীতি

জামায়াত আমিরের বাসায় ব্রিটিশ হাইকমিশনার, আলোচনায় ছিল নির্বাচন

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক :  বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

বুধবার (১০ সেপ্টেম্বর) জামায়াত আমিরের রাজধানীর ভাটার এলাকার বাসভবনে এই সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় ব্রিটিশ হাইকমিশনার জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নেন এবং তার পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। সারা কুকের সঙ্গে ছিলেন হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি মিস কেট ওয়ার্ড। 

পরে জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকারটি অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মতবিনিময়কালে তারা বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, গণতন্ত্র প্রতিষ্ঠা, আগামী নির্বাচন, মানবাধিকার, বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা, রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে তারা গ্রেট ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নত ও সুদৃঢ় করার ব্যাপারে আলোচনা করেন। 

জামায়াতের নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান এ সময় উপস্থিত ছিলেন।

 

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo