• সমগ্র বাংলা

উত্তর সাতকানিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উত্তর সাতকানিয়ায় বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

৩ আগস্ট শনিবার সকাল ১২টার দিকে কেরানীহাটের উত্তর সি-ওয়ার্ল্ড থেকে মিছিলটি শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে সাতকানিয়া মডেল মসজিদে গিয়ে শেষ হয়।

উত্তর সাতকানিয়া বিএনপির আহ্বায়ক প্রার্থী গিয়াস উদ্দিন হিরুর সভাপতিত্বে আয়োজিত এ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন।

মিছিলে বিএনপি, যুবদল ও ছাত্রদলের উত্তর সাতকানিয়ার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপির আন্দোলন-সংগ্রামকে নতুন উদ্দীপনায় উজ্জীবিত করবে। একই সঙ্গে তারা সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo