• সমগ্র বাংলা

ঝিনাইদহে ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধিঃ বুধবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার তোয়াজ উদ্দীন (৫০) নামে এক ব্যবসায়ীর  অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।  নিহত তোয়াজ উদ্দিন শেখ কেশবপুর গ্রামের হারিস আলী শেখের ছেলে।  ঝিনাইদহের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বুধবার বিকালে তোয়াজ উদ্দিনের ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা তার স্বজনদের খবর দেন। পরে স্বজনরা জানালা দিয়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ  ঘটনাস্থলে পৌঁছে ঘরের তালা ভেঙে হাত-পা বাধা মরদেহ উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এই ঘটনাকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। তবে হত্যাকাণ্ডে কে বা কারা জড়িত তা জানা যায়নি।  ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বুধবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, তোয়াজ নামে এক ব্যক্তির হাত পা বাধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে হত্যাকাণ্ড হিসেবে আমরা ধারণা করছি। সুরতহাল শেষে মরদেহ মর্গে পাঠানো হবে। তদন্তের পরে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo