ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলা যুব মহিলালীগ নেত্রী মালিহা আক্তার মালাকে (৩৫) নাশকতা মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে পুলিশ নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরআগে গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে মেলান্দহ পৌর শহরের নাথপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও আওয়ামী লীগ নেত্রী মালা স্থানীয় এক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।
আওয়ামী লীগ নেত্রী মালিহা আক্তার মালা মেলান্দহ উপজেলা যুব মহিলা লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। তিনি পৌর শহরের নাথপাড়া এলাকার সাইদুর রহমান খোকার মেয়ে এবং তিনি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার টাইপিস্ট হিসেবে কর্মরত আছেন।
পুলিশ জানায়, নাশকতার অভিযোগে মেলান্দহ থানায় দায়ের হওয়ার মামলায় ও স্থানীয় এক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট বলেন, গ্রেপ্তার মালিহা আক্তার মালা একাধিক মামলার আসামি। আইন অনুযায়ী প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
বগুড়া প্রতিনিধি : কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...
পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...
পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

মন্তব্য (০)