• লিড নিউজ
  • জাতীয়

বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত মনোনীত হলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : মার্কিন পররাষ্ট্র দপ্তরের পেশাদার সদস্য ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভার্জিনিয়ার বাসিন্দা ও কাউন্সেলর পদমর্যাদার ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশের জন্য ‘অ্যাম্বাসেডর এক্সট্রাঅর্ডিনারি অ্যান্ড প্লেনিপোটেনশিয়ারি’ পদে মনোনীত করা হয়েছে।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়, বিভিন্ন দেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগে সিনেটের অনুমোদনের জন্য যে তালিকা পাঠানো হয়েছে তার মধ্যে রয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেনের নাম।

ক্রিস্টেনসেনের পাশাপাশি হোয়াইট হাউস আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদে মনোনয়ন দিয়েছে। ক্যালিফোর্নিয়ার ট্যামি ব্রুসকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ হিসেবে মনোনীত করা হয়েছে। 

তিনিও ‘অ্যাম্বাসেডর এক্সট্রাঅর্ডিনারি অ্যান্ড প্লেনিপোটেনশিয়ারি’ মর্যাদা পাবেন এবং একইসঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও দায়িত্ব পালন করবেন।

ফ্লোরিডার সার্জিও গরকে ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে। ফ্লোরিডারই স্টেফানি হ্যালেটকে বাহরাইনে, মিসৌরির উইলিয়াম লংকে আইসল্যান্ডে এবং আইওয়ার জেমস হোল্টসনাইডারকে জর্ডানে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে প্রস্তাব করা হয়েছে।

মন্তব্য (০)





image

নতুন নৌপ্রধানকে ভাইস এডমিরাল র‍্যাংক ব্যাজ পড়িয়ে দিলেন প্...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদায়ী নৌবাহ...

image

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশন...

নিউজ ডেস্কঃ দেশের পোশাক শিল্পের বিকাশের পথে বিদ্যমান প্রতিবন...

image

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে:...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের ম...

image

জ্বালানিখাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করল বাংলাদেশ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও রাশিয়া আজ বিশেষ করে জ্বালানি খাতসহ দু...

image

স্থানীয় সরকারকে শক্তিশালী করতে বদ্ধপরিকর সরকার: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : স্থানীয় সরকারব্যবস্থা কার্যকর হলে একটি দেশের গণ...

  • company_logo