• জাতীয়

আলুর মূল্য নির্ধারণে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে: বাণিজ্য উপদেষ্টা

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দীন বলেছেন, আলুর দাম নিয়ে কেবিনেটে বহুবার আলোচনা হয়েছে। আমরা রপ্তানিতে প্রণোদনা দিচ্ছি। আর চাহিদা তৈরির ক্ষেত্রে আমরা চেষ্টা করছি আলু বাজারে কিনে টিসিবির মাধ্যমে বিক্রির এবং একই সময় রপ্তানি করার। হিমাগারে সংরক্ষিত আলুর মূল্য নির্ধারণে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। বাজার স্থিতিশীল রাখা ও কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। দেশের চাহিদা পূরণের পর অতিরিক্ত আলু রপ্তানি করা গেলে সংকট অনেকটাই নিরসন হবে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথ পুর উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত সাংবাদিকদের আলু সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, টিসিবি আলু কিনবে, অলরেডি কেনা শুরু করেছে। কিন্তু সেটা যথেষ্ট হবে বলে আমি মনে করি না। আমাদের বাজার পর্যবেক্ষণ এবং কৃষকের উপযুক্ত মূল্য পাওয়ার ক্ষেত্রে আমরা মনে করছি রপ্তানিই একমাত্র উপায়। কারণ গত বছর আলুর বাম্পার ফলন হয়েছিল। আলুর দাম ৮০ টাকা ৯০ টাকা কেজি ছিল। ফলশ্রুতিতে আলু ভালো হয়েছে, আর বেশি ফলন হওয়াতে সমস্যা তৈরি হয়েছে। কিছু আলু আমরা রপ্তানি করতে পারলে এই সংকট আমরা মোকাবিলা করতে পারব। আর আলু নিয়ে কোনো সিন্ডিকেট করে থাকলে অবশ্যই ব্যবস্থা আছে।

এ সময় সেখানে অন্যদের মধ্যে- পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয়  জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দুপুর পৌনে ১টার দিকে তাকে বহনকারী হেলিকপ্টারটি গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করে। হেলিকপ্টার থেকে নামার পর তাকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন ও গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের পক্ষে  ফুলেল শুভেচ্ছা ও ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর উপদেষ্টা শেখ বশির উদ্দীন আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে বগুড়ার জেলার দুপচাঁচিয়া উপজেলার মত্তুর্তাপুর সিদ্দিকিয়া দারুল হেদায়েদ খানকা শরিফে গিয়ে জুমার নামাজ আদায় করেন। এরপর খানকা শরিফ চত্বরে উপদেষ্টার প্রয়াত শ্বশুর জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম মোহাম্মদ আবদুর রাজ্জাক আকন্দের কবর জিয়ারত করেন।

এরপর তিনি গোপীনাথপুর হিমাগার লিমিটেড পরিদর্শন করে তিনি আক্কেলপুরে গিয়ে কিছু সময় অবস্থান শেষে পুনরায় হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরে যান।

 

মন্তব্য (০)





image

‎গণতন্ত্র ফিরেছে, এবার অর্থনৈতিক মুক্তির প্রত্যাশা: স্পিকার

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানি...

image

‎প্রথম একশ’ দিনে দুইশ’ উদ্যোগ: প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের প্রথম এ...

image

‎বাবা-মা ও ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আযহার নামাজ আদায়ের পর বাবা শহীদ রাষ্...

image

‎আজ সারাদেশে আনন্দ-উচ্ছ্বাসে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

নিউজ ডেস্কঃ অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা আজ সা...

image

‎জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদুল আযহার নামাজ আদায় করেছেন রাষ্ট্...

নিউজ ডেস্কঃ রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত...

  • company_logo