• লিড নিউজ
  • জাতীয়

নদীদূষণ, জলবায়ু পরিবর্তন ও নানা কারণে ইলিশ আহরণ কমেছে: মৎস্য উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : নদীদূষণ, জলবায়ু পরিবর্তন ও নানা কারণে চলতি বছর ইলিশ আহরণ আশঙ্কাজনকভাবে কমে গেছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তার ভাষ্যমতে, চলতি মৌসুমে ইলিশ আহরণ গত বছরের তুলনায় ৩৮ থেকে ৪৮ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাসটেইনেবল ফিসারিজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। কনফারেন্সে দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও সংস্থার প্রায় ৬ শতাধিক শিক্ষক, গবেষক ও মৎস্য বিজ্ঞানী অংশ নেন।

ফরিদা আখতার বলেন, ইলিশ আমাদের পরিচয়। সাধারণ মানুষের পাতে ইলিশ পৌঁছানো নিশ্চিত করতে হবে। মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদ আলাদা কোনো খাত নয়। এগুলোকে সমন্বিতভাবে উন্নয়ন করতে হবে। প্রকৃত মৎস্যজীবীরা ক্ষতিকর জাল ব্যবহার করেন না। অমৎস্যজীবীরাই স্বল্পমেয়াদি লাভের আশায় এসব ব্যবহার করেন।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন- সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। তিনি বলেন, খাদ্য নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে টেকসই উন্নয়নের জন্য মৎস্য ও একোয়াকালচারের গুরুত্ব অপরিসীম। ইনোভেটিভ সলিউশন্স ফর রেজিলিয়েন্ট ফিসারিজ অ্যান্ড একোয়াকালচার এই প্রতিপাদ্য বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিকৃবির ফিসারিজ অনুষদের ডিন প্রফেসর ড. নির্মল চন্দ্র রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির ট্রেজারার প্রফেসর ড. এটিএম মাহবুব-ই-ইলাহী, বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ডিজি ড. অনুরাধা ভদ্র, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, পূবালী ব্যাংকের এমডি মোহাম্মদ আলী এবং আইসিএসএফ এর সদস্য-সচিব প্রফেসর ড. মো. সাখাওয়াত হোসেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির মেরিন ফিসারিজ অ্যান্ড একোয়াকালচার বিভাগের প্রফেসর ড. মো. আবদুল ওয়াহাব।

 

মন্তব্য (০)





image

শ্রমিকদের উসকানিতে পা না দেওয়ার আহ্বান ডিসি ফরিদার

১

‎নিউজ ডেস্কঃ  পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি ও অন্যা...

image

দুর্যোগ মোকাবেলায় যুক্তরাষ্ট্র-বাংলাদেশের যৌথ মহড়া শুরু

২

‎নিউজ ডেস্কঃ  দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বাড়াতে চট্ট...

image

আইনে পরিণত হচ্ছে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন ও সরকারি ক্রয় অধ...

৩

নিউজ ডেস্ক : বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন এবং সরকারি ক্রয়-সংক্রান...

image

কোম্পানীগঞ্জে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘ...

৪

নিউজ ডেস্ক : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় রামপুর ইউনিয়ন...

image

প্রধানমন্ত্রীর বিমানে বারবার যান্ত্রিক ত্রুটির ব্যাখ্যা তলব

৫

নিউজ ডেস্ক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আও...

  • company_logo