• লাইফস্টাইল

ব্ল্যাক টি না গ্রিন টি, কোনটি বেশি উপকারী?

  • লাইফস্টাইল

ফাইল ছবি

নিউজ ডেস্ক : বাংলাদেশ বর্তমানে বিশ্বের ৮ম বৃহত্তম চা উৎপাদনকারী দেশ। প্রতিবছর দেশে গড়ে ৯–১০ কোটি কেজি চা উৎপাদিত হয়। এর মধ্যে প্রধান দুটি ধরন হলো ব্ল্যাক টি ও গ্রিন টি।

ব্ল্যাক টি প্রস্তুত হয় পূর্ণ ফারমেন্টেশন প্রক্রিয়ায়। এতে চায়ের রং গাঢ় হয় এবং সুবাস ও স্বাদ তীব্র হয়। অপরদিকে গ্রিন টি-তে ফারমেন্টেশন করা হয় না। পাতাকে বাষ্প বা প্যান-ফায়ারিংয়ের মাধ্যমে দ্রুত শুকানো হয়, ফলে এর স্বাদ হালকা ও মৃদু থাকে।

বিশেষজ্ঞদের মতে, ব্ল্যাক টি শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বাড়ায়, হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি কমায় এবং মানসিক সতেজতা আনে। 

অন্যদিকে গ্রিন টি ওজন কমাতে সহায়ক, মেটাবলিজম বাড়ায় এবং ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তাদের পরামর্শ, সর্বোচ্চ উপকার পেতে চা অবশ্যই দুধ ও চিনি ছাড়া পান করা উচিত।

গ্রিন টি এবং ব্ল্যাক টিতে থাকা ক্যাফেইন সামগ্রী

গ্রিন টিতে ব্ল্যাক টিয়ের চেয়ে কম ক্যাফেইন রয়েছে। ক্যাফেইনের উপাদানগুলো উদ্ভিদ, পদ্ধতি এবং প্রস্তুত করার উপর নির্ভর করে। এক কাপ কফির তুলনায় এক কাপ গ্রিন টিতে এক চতুর্থাংশ পরিমাণ ক্যাফেইন থাকে, আর এক কাপ ব্ল্যাক টিতে থাকে এক তৃতীয়াংশ ক্যাফেইন।

পলিফেনল ছাড়া এই দুই চায়ের উপকারিতা প্রায় একই। যারা ক্যাফেইন বাড়াতে চাচ্ছেন তাদের জন্য ব্ল্যাক টি ভালো। আপনি যদি ক্যাফেইন গ্রহণের ক্ষেত্রে সংযমী হতে চান হন তবে গ্রিন টি বেছে নেওয়া উচিত। কারণ এতে ব্ল্যাক টিয়ের তুলনায় কম ক্যাফেইন রয়েছে।

 

মন্তব্য (০)





image

ভিটামিন সি পেতে কমলা নয়, খেতে পারেন যে ৫ খাবার ‎

১

লাইফস্টাইল ডেস্কঃ ভিটামিন সি-এর কথা উঠলেই প্রথমে কমলার নাম ম...

image

‎শীত আসার আগে এই ৬ প্রস্তুতি রাখুন

২

‎লাইফস্টাইল ডেস্ক: শীতের আনুষ্ঠানিক আগমন ঘটতে এখনো কিছুট...

image

ইউরিক অ্যাসিড কমান, ৭ দিনেই নিয়ন্ত্রণে আসবে গেঁটে ব্যথা

৩

নিউজ ডেস্ক : 

ইউরিক অ্যাসিডের মাত্রা কমিয়ে ফেললে মাত্র সাত দিনেই আপনার গেঁটে বা...

image

‎যে ৫ ভিটামিনের ঘাটতি মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে ‎

৪

লাইফস্টাইল ডেস্ক: মানসিক স্বাস্থ্যের ওপর বিভিন্ন বিষয় প্রভাব...

image

প্রোটিন-ফাইবারে ঘাটতি, বাড়ছে সচেতনতার ফারাক

৫

নিউজ ডেস্ক : ভোক্তাদের মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতনতা ক্রমেই ...

  • company_logo