• সমগ্র বাংলা

রাণীনগরে জমিয়তের মতবিনিময় সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: “জমিয়তের দাওয়াত, জমিয়তের পয়গাম। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর রাণীনগরে জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশের উপজেলা শাখার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা কমিটির উদ্যোগে উপজেলার চকমনু পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশের উপজেলা শাখার সভাপতি মাও: কাজী মোজাফফর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা শাখার সভাপতি আল্লামা মুফতি রাশেদ ইলিয়াস হাফি:। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশের জেলা শাখার সাধারণ সম্পাদক মাও: হেলাল হাশেমী, সহ-সভাপতি মুফতি আব্দুর রউফ, মাও: আনোয়ার হোসেন প্রমুখ। এসময় দেশের সবচেয়ে পুরাতন ইসলামী দল হিসেবে জমিয়তের পক্ষে সবাইকে কাজ করার আহ্বান জানান বক্তারা। আগামী জাতীয় নির্বাচনে জমিয়তের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেন অতিথিরা।

মন্তব্য (০)





image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

২

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৩

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৪

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

  • company_logo