• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে আনসার সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় আনসার সদস্য নিজাম উদ্দিনের (২৪) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার উপজেলার রাজিবপুর ইউনিয়নের রামগোপালবাড়ি এলাকা আনসার সদস্যের নানার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

স্থানীয় এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আনসার সদস্য সিলেট বিভাগের ফেন্সুগঞ্জ থেকে গত ২৭ আগস্ট প্রশিক্ষণ থেকে ছুটিতে নিজ বাড়ি মগটুলা ইউনিয়নের তরফ পাছাইলে আসে। সে ওই গ্রামের সাদেক মিয়া ছেলে। পরে সে রাজিবপুর ইউনিয়নের রামগোপালবাড়ি গ্রামে নানার বাড়ি বেড়াতে যান। সেখানে ২৯ আগষ্ট দিবাগত রাতে খাওয়া-দাওয়া শেষে ঘরের একটি রুমে ঘুমাতে যান। পরদিন শনিবার সকালে নিজামের নানি সালেমা খাতুন তাকে ঘুম থেকে ডাকার জন্য গেলে কোনো সাড়াশব্দ না পেয়ে জানালার পাশ দিয়ে তাকিয়ে দেখতে পান, নিজাম ঘরের আড়ার সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নিজামের বাবা সাদেক মিয়াও ঘটনাস্থলে পৌঁছান।

নিহতের মামা শফিকুল ইসলাম জানান, নিজাম উদ্দিন ছোট কাল থেকেই আমাদের বাড়িতে থেকে পড়াশুনা করেছে। গত তিনদিন পূর্বে প্রশিক্ষণ থেকে বাড়িতে আসে তবে মামার সাথে দেখা হয়নি। শনিবার সকাল ১০টার দিকে বাড়িতে থেকে ব্যবসার কাজে বাহিরে যাওয়ার সময় মা হালেমা খাতুনের চিৎকার শুনে গিয়ে দেখেন ভাগিনা নিজাম উদ্দিন ঝুলে আছে। পরে নিজামের বাবা স্থানীয় জনপ্রতিনিধি ও থানাকে অবহতি করলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।   

এব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, আনসার সদস্যের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে আসা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। এবিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হবে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo