ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : গন অধিকার পরিষদের নেতা নুরুর উপর ঢাকায় হামলার প্রতিবাদে আজ শনিবার দুপুরের দিকে দিনাজপুরে প্রতিবাদ সমাবেশ করেছেন স্হানীয় নেতাকর্মীরা।
জেনারেল হাসপাতাল মোড় থেকে বৃস্টিতে ভিজে বিক্ষোভ মিছিল নিয়ে কোতয়ালী থানা মোড়ে জাতীয় পার্টির অফিসে আসার পথে চারুবাবুর মোড়ে পুলিশী বাধায় ধাক্কাধাক্কিসহ ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তারা। এসময় একজন দলীয় নেতা পায়ে আঘাত পান। তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশী বাধা অতিক্রম করে কোতয়ালী থানার সামনে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আরেক দফা পুলিশ বাধা এবং সেনা সদস্যদের প্রতিরোধের মুখে পড়েন তারা। হামলা চালানোর চেষ্টা ব্যর্থ হলে ফিরে যায় তারা।
অন্যদিকে জাতীয় পার্টির অফিসে দলীয় কার্যালয় রক্ষায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হামলা প্রতিরোধের জন্য অবস্হান নিয়েছিলেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা কমিটির সাধারন সম্পাদক আহমেদ শফি রুবেল। তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...
বগুড়া প্রতিনিধি : কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...
পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...
পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

মন্তব্য (০)