• সমগ্র বাংলা

রাণীনগর ও আত্রাই উপজেলায় নয়া এসিল্যান্ড হিসেবে স্বামী-স্ত্রীর পদায়ন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে নয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন পেয়েছেন নাবিলা ইয়াসমিন। গাজিপুর জেলার সন্তান নাবিলা ইয়াসমিন ৪০তম বিসিএস-এর মাধ্যমে প্রশাসন ক্যাডার হিসেবে চাকরীতে যোগদান করেন। রাণীনগর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান সদর উপজেলায় পদায়িত হয়েছেন।

অপরদিকে জেলার আত্রাই উপজেলায় দীর্ঘদিন শূন্য ছিলো এসিল্যান্ড পদটি। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার পদটিও শূন্য রয়েছে। অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান।

সেই আত্রাই উপজেলায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন পেয়েছেন মো: নূরে আলম সিদ্দিক। গাইবান্ধা জেলার সন্তান সিদ্দিক ৪০তম বিসিএস-এর মাধ্যমে প্রশাসন ক্যাডার হিসেবে চাকরীতে যোগদান করেন। এসিল্যান্ড মো: নূরে আলম সিদ্দিক ও নাবিলা ইয়াসমিন সম্পর্কে স্বামী ও স্ত্রী। বৃহস্পতিবার এই দুই কর্মকর্তাকে ফুল দিয়ে নিজ কার্যালয়ে বরণ করে নেন রাণীনগর ও আত্রাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান।  

এসময় দুই উপজেলার নয়া এসিল্যান্ড কোন প্রকারের হয়রানী ও ভোগান্তি ছাড়াই ভ’মি সংক্রান্ত প্রতিটি সেবা সুবিধাভোগীদের মাঝে পৌছে দেওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন। এছাড়া কিছু খারাপ ভ’মি কর্মকর্তা-কর্মচারীদের নানা অবৈধ কর্মকান্ডের কারণে ভ’মি অফিস সম্পর্কে সাধারণ মানুষদের মাঝে বছরের পর বছর যে নেতিবাচক ধারণার সৃষ্টি হয়েছে সেই নেতিবাচক ধারণা দূর করে ভ’মি অফিস সম্পর্কে পজেটিভ ধারণা সৃষ্টিতে কাজ করার জন্য উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেছেন এই দুই কর্মকর্তা।

মন্তব্য (০)





image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

২

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৩

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৪

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

  • company_logo