• লিড নিউজ
  • জাতীয়

বাংলাদেশ ও পাকিস্তানের সাম্প্রতিক ঘনিষ্ঠতা চীনের উদ্যোগে নয়: পররাষ্ট্র উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও পাকিস্তানের সাম্প্রতিক ঘনিষ্ঠতার সঙ্গে চীনের ত্রিপাক্ষিক উদ্যোগের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

‎রোববার (২৪ আগস্ট) ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। 

‎তৌহিদ হোসেন বলেন, বিগত সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ইচ্ছাকৃতভাবেই পিছিয়ে রাখা হয়েছিল। বর্তমান সরকার চায় পাকিস্তানের সঙ্গে একটি স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলতে, যেমনটি অন্যান্য বন্ধুপ্রতিম দেশের সঙ্গে রয়েছে।

‎সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, পাকিস্তানের সঙ্গে সম্প্রতি যে বৈঠক ও দেশটির মন্ত্রীদের সফরের ধারাবাহিকতা শুরু হয়েছে, তা কি চীন-পাকিস্তান-বাংলাদেশ ত্রিপাক্ষিক কাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট?

‎জবাবে পররাষ্ট্র উপদেষ্টা স্পষ্টভাবে বলেন, একেবারে এক শব্দে বললে- না। সম্পর্ক উন্নয়নের এই উদ্যোগ চীনের ত্রিপাক্ষিক প্রস্তাবের কারণে নয়।

‎তিনি জানান, ত্রিপাক্ষিক ব্যবস্থায় চীনের উৎসাহ আছে, পাকিস্তানেরও আগ্রহ আছে। কিন্তু আমরা বলেছি, ঠিক ত্রিপক্ষিক নয়, আপনারা চাইলে চতুর্পাক্ষিক করেন। আরও দেশকে নিয়ে আসুন, আমরা একসঙ্গে বসি।

‎তৌহিদ হোসেন বলেন, আমাদের অবস্থান এখনো একই আছে এবং তারা সেটা কগনিজেন্সে নিয়েছে। ভবিষ্যতে হয়তো এমন কোনো উদ্যোগ হতে পারে।

‎তিনি বলেন, পাকিস্তান দক্ষিণ এশিয়ায় আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবেশী। পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক ঐতিহাসিক এবং বহুমাত্রিক। আজকের বৈঠকে আমি এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ভবিষ্যতের জন্য এই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছি। আমরা পারস্পরিক সম্মান, সমঝোতা এবং সহযোগিতার ভিত্তিতে এই সম্পর্ককে আরও দৃঢ় করতে চাই।

‎পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আমরা চাই পাকিস্তানের সঙ্গে একটি স্বাভাবিক সম্পর্ক হোক, এর বেশি কিছু না। ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে সব ক্ষেত্রেই আলাপ-আলোচনা প্রয়োজন। সেই দৃষ্টিভঙ্গিতেই সম্পর্ক এগোচ্ছে।

মন্তব্য (০)





image

‎চামড়ার ন্যায্য দাম নিশ্চিতে নজরদারি করা হবে: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ কোরবানি ঈদকে সামনে চামড়ার ন্যায্য দাম নিশ্চ...

image

দেশবাসীকে শুভেচ্ছা ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: ...

নিউজ ডেস্ক : দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে পবিত্র ঈদুল আজহা...

image

বৃষ্টির কারণে মেট্রোরেল স্টেশনের নিচে কুরবানির পশু আশ্রয় ...

নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেল স্টেশনের ...

image

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট...

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থা...

image

মন্ত্রিত্ব কোনো লোভনীয় বিষয় না, খুবই কঠিন দায়িত্ব: সমাজকল...

নিউজ ডেস্ক : সমাজকল্যাণমন্ত্রী ডা.এ জেড এম জাহিদ হোসেন বলেছে...

  • company_logo