ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুরে তিন বছরের জন্য জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদুল কবির তালুকদার শামীম, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট শাহ্ মো.ওয়ারেছ আলী মামুন।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে জামালপুর পৌর শহরের বেলটিয়া এলাকায় জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে এগারো সদস্যের কমিটি ঘোষণা করা হয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও সম্মেলনের উদ্বোধক হাবিব-উন-নবী খান সোহেল এই কমিটি ঘোষনা করেন।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটন, শামীম আহাম্মেদ, শহীদুল হক খান দুলাল, লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ মিয়া, শফিকুল ইসলাম খান সজীব, আরিফ হোসেন বাহাজ।
জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো.ওয়ারেছ মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
সম্মেলন উদ্বোধক হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কোষাধ্যক্ষ এম.রশিদুজ্জামান মিল্লাত, সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...
বগুড়া প্রতিনিধি : কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...
পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...
পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

মন্তব্য (০)