ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ভারতের রাজধানী নয়াদিল্লিতে নতুন সংসদ ভবনের পাঁচিল টপকে ঢুকে পড়েন এক যুবক। রেল ভবনের দিকের গাছ বেয়ে উঠে তিনি সোজা ‘গরুড় গেট’-এর সামনে পৌঁছে যান। তখনই সিআইএসএফ জওয়ানরা তাকে ধরে ফেলে। পরে দিল্লি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শুক্রবার (২২ অগাস্ট) ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আবারও সংসদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
এর আগেও সংসদ চত্বরে এমন অনুপ্রবেশ ঘটেছে। ২০২৩ সালের ডিসেম্বরে লোকসভায় ‘রং বোমা’ ছুঁড়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। গত বছরও এক ব্যক্তি দেয়াল টপকে ঢুকে ধরা পড়েন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক যুবকের বয়স আনুমানিক ২০ বছর। নাম ও উদ্দেশ্য নিয়ে এখনো স্পষ্ট তথ্য মেলেনি। তাকে জেরা করছে স্পেশাল সেল ও আইবি কর্মকর্তারা।
নিউজ ডেস্কঃ ইরানে মার্কিন বাহিনীর নতুন করে বিমান হামলার জবাব...
নিউজ ডেস্কঃ ভয়াবহ পাহাড়ি ঢল ও ভূমিধসে নেপালে প্রাণহানি বেড়ে ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ ইরানে সামরিক ও বেসামরিক লক্ষ্...
আন্তর্জাতিক ডেস্ক: শত শত শ্রমিকের সমাধিতে পরিণত হতে যাচ্ছে ন...
নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি ও ব্যর্থতা...

মন্তব্য (০)