ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। তবে এই সিরিজে থাকছেন না তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
এই সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক দলে থাকলেও মিরাজ শেষ মুহূর্তে বোর্ডের কাছে ছুটি চেয়েছেন। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ১৫ দিনের ছুটির আবেদন করেন তিনি।
নেদারল্যান্ডস সিরিজের চূড়ান্ত স্কোয়াড এখনও ঘোষণা করেনি বিসিবি। মিরাজের বিকল্প হিসেবে কে সুযোগ পাবেন তা এখনও নিশ্চিত নয়। আসন্ন এই সিরিজের সূচি আগেই ঘোষণা হয়েছে।
সূচি অনুযায়ী আগামী ২৬ আগস্ট বাংলাদেশে পা রাখবে নেদারল্যান্ডস দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচই মাঠে গড়াবে ৩০ আগস্ট। আর সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর।
সিরিজের সব ম্যাচই রাখা হয়েছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। সিরিজ শুরুর আগে তিনদিন সিলেটে অনুশীলন করবেন ডাচ ক্রিকেটাররা। বাংলাদেশ দল এরই মধ্যে নিজেদের ক্যাম্প শুরু করেছে।
নিউজ ডেস্ক : ইতিহাসে প্রথম কোনো ক্রীড়া সংস্থা হিসেবে ১.২ বি...
স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার সঙ্গে এক মৌসুমের অধ্যায় শেষ করে...
স্পোর্টস ডেস্ক : সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিলেন ভারতীয় দল...
স্পোর্টস ডেস্ক : অর্থের চেয়ে পছন্দের ক্লাবে খেলাকে বেশি গুরু...
স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্...

মন্তব্য (০)