• লাইফস্টাইল

চাহিদা বাড়ছে ড্রাগনের, ডায়াবেটিস রোগীর জন্য খাওয়া কি স্বাস্থ্যকর

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বিনোদন জগতের অভিনেতা-অভিনেত্রীদের ডায়েটে ড্রাগন ফলের রমরমা বেড়েছে। তাদের দেখাদেখি অনেকেই এখন এ ফল রাখছেন প্রতিদিনের খাদ্যতালিকায়। নানা রকম ভিটামিন ও খনিজসমৃদ্ধ এ ফল মুসাম্বি, বেদানা কিংবা খেজুরের থেকে কোনো অংশে কম নয়।

এটি মূলত আমাদের দেশীয় ফল নয়। আর বিদেশি ফল হলেও এখন ড্রাগন ফ্রুট বেশ জনপ্রিয়। নানা রকম ভিটামিন ও খনিজসমৃদ্ধ এই ফলে ক্যালোরির পরিমাণ কম বলে ডায়াবেটিসরাও খেতে পারেন। পলিফেনল, ক্যারোটিনয়েডস সমৃদ্ধ এ ফলে ভিটামিন সিও বেশি পরিমাণে থাকে। আর রোগপ্রতিরোধ ক্ষমতা মজবুত করতেও এ ফলটি বেশ উপকারী। অন্যান্য মৌসুমি ফলের তুলনায় এ ফলের দামও অনেক বেশি। 

চলুন জেনে নেওয়া যাক, ড্রাগন ফলের স্বাস্থ্য উপকারিতা—

আপনার শরীরে ড্রাগন ফল রক্তে আয়রনের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। আয়রনের মাত্রা বৃদ্ধি করার পাশাপাশি ড্রাগন ফলে ভিটামিন সি থাকে, যা আয়রনের শোষণ ও কার্যকারিতা বৃদ্ধি করতেও সহায়তা করে। ফলে রক্ত স্বল্পতার সমস্যায় উপকার মিলতে পারে।

এ ছাড়া ড্রাগন ফলে যেমন অ্যান্টি-অক্সিডেন্ট থাকে, তেমনই থাকে প্রচুর পরিমাণে ভিটামিন 'সি'। আর ভিটামিন 'সি' দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে। ড্রাগন ফলে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক থাকে। এ ধরনের উপাদান পেটে ল্যক্টো-ব্যাসিলাস জাতীয় ব্যাক্টেরিয়ার বৃদ্ধিতে সহায়তা করে। ফলে কোষ্ঠকাঠিন্য হ্রাস পায় ও হজম ভালো হয়।

আবার ড্রাগন ফলে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। ফ্ল্যাভোনয়েড, ফেনলিক অ্যাসিড ও বিটাসায়নিনের মতো একাধিক অ্যান্টি-অক্সিডেন্ট কোষকে ‘ফ্রি র্যাডিক্যাল’ থেকে সৃষ্টি হওয়া ক্ষতির হাত থেকে রক্ষা করে, যা একদিকে ক্যানসারের ঝুঁকি হ্রাস করে, অন্যদিকে অল্প বয়সে বার্ধক্যের ছাপ পড়তে দেয় না শরীরে।

আর যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন, তাদের মধ্যে যে কোনো ফল খাওয়ার ব্যাপারেই সংশয় থাকে। ড্রাগন ফলে ফ্যাট বা স্নেহপদার্থের মাত্রা কম। পাশাপাশি এতে থাকে প্রচুর পরিমাণে ফাইবার। ফাইবার সমৃদ্ধ খাবার পরিপাকের গতিকে ধীর করে। ফলে রক্তে শর্করার শোষণও ধীরে ধীরে হয়। এতে আকস্মিকভাবে শর্করার পরিমাণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা কমে।

মন্তব্য (০)





image

ধূমপান ছাড়াও যেসব কারণে বাড়তে পারে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি

নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর মধ্যে ফুসফ...

image

হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কি না, জানা যাবে যে বিশেষ উপায়ে

নিউজ ডেস্ক : লিভারে মেদ জমা মোটেও ভালো কথা নয়। ফ্যাটি লিভারের সমস্যা এখন...

image

ব্যস্ততার মধ্যে ব্যায়ামের ধারাবাহিকতা ধরে রাখবেন যেভাবে

নিউজ ডেস্ক : ফিটনেসে কাঙ্ক্ষিত ফল পেতে নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত গুরুত্...

image

‎বয়স বাড়লেও শরীর শক্তিশালী রাখতে নারীদের যে ৩ অভ্যাস জরুরি ‎

লাইফস্টাইল ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ওজনের তু...

image

ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে লাল-হলুদ ক্যাপসিকাম

নিউজ ডেস্ক : খাবারের স্বাদ, রং ও সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি লাল ও হলুদ ক্...

  • company_logo