• শিক্ষা

বাকৃবির শহীদ জামাল হোসেন হলের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন উপাচার্য

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২৫০ আসনের শহীদ জামাল হোসেন হল সম্প্রসারণের কাজ চলমান রয়েছে। পূর্বে টিনশেডের হলেও বর্তমানে এটি দশতলা ও আধুনিক সকল সুযোগ সুবিধা বিশিষ্ট ১২শ আসনের হলে সম্প্রসারণ করা হচ্ছে। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া হলটির ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাকৃবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো আব্দুল আলীম, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা, শহীদ জামাল হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান মঞ্জিল এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। 

মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির শুরু হয় এবং উপাচার্য রেডিমিক্স ব্যবহার করে কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

হল প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান মঞ্জিল বলেন, “নির্মাণ কাজ শেষ হলে এটি হবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অন্যতম বড় হল। আমরা আশাবাদী যে ২০২৬-২৭ সালের মধ্যে কাজ শেষ হবে। এতে দীর্ঘদিনের ছাত্রদের আবাসন সংকট নিরসনে বড় ধরনের পরিবর্তন আসবে। পূর্বে হলে মাত্র ২৫০ আসন ছিল যা নতুনভাবে নির্মাণের পর ১০ তলা বিশিষ্ট আধুনিক ভবনে রূপান্তরিত হয়ে ১২শ আসনের বিশাল ক্ষমতা অর্জন করবে। নতুন হলে থাকবে আধুনিক সকল সুযোগ-সুবিধা যা শিক্ষার্থীদের পড়াশোনা ও আবাসনের পরিবেশকে আরও উন্নত করবে।”

মন্তব্য (০)





image

‎শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী স...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে শিক্ষা ও কারিগরি শিক্ষার প্রসার এ...

image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

  • company_logo