ছবিঃ সিএনআই
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে এন কে এইচ টেক্সটাইল নামক একটি কারখানার পুকুরে পাড়ে খেলার সময় পুকুরের পাড় ভেঙে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়াবাড়ি গ্রামের এন কে টেক্সটাইল কারখানার পুকুরের পড়ে তাদের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়াবাড়ি গ্রামের মো. শাহজালাল সিকদারের ছেলে মো. রায়হান (৮) ও একই গ্রামের রজব আলীর ছেলে মো. মোস্তাকিম (৮)।
স্থানীয় বাসিন্দারা জানান, আনুমানিক দুপুর আড়াইটার দিকে নিহত দুই শিশুসহ তিন শিশু বাড়ির অদূরে এন কে এইচ টেক্সটাইল কারখানার পুকুর পাড়ে খেলাধুলা করছিল। এসময় হঠাৎ করে দুই শিশু পুকুরের পাড় ভেঙে পারে যায়। অপর শিশু তাদের তলিয়ে যেতে দেখে দ্রুত বাড়িতে গিয়ে খবর দেয়। খবর পেয়ে স্বজনরা এসে অনেক খুঁজাখুঁজি করে পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
কক্সবাজার প্রতিনিধি : সেন্টমার্টিনের অদূরে ট্রলারের ইঞ্জিন ও...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ব...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকবিরোধী পৃথক অভিযানে দু...
নিউজ ডেস্ক : ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি ...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নকে সন্ত্রাস,...

মন্তব্য (০)