• লিড নিউজ
  • জাতীয়

বিশ্ব পর্যটন দিবস ‘গ’ এর পরিবর্তে ‘খ’ শ্রেণিতে উদযাপনের প্রস্তাব অনুমোদন

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রতিবছর ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস ‘গ’ শ্রেণির পরিবর্তে ‘খ’ শ্রেণির দিবস হিসেবে উদযাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

‎বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‎এতে বলা হয়, প্রতিবছর ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস ‘গ’ শ্রেণির পরিবর্তে ‘খ’ শ্রেণির দিবস হিসেবে উদযাপনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এটির উদ্যোক্তা ছিল বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়। উল্লেখ্য, এবারের বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য ‘ট্যুরিজম অ্যান্ড সাসটেইনেবল ট্রান্সফরমেশন’।

‎বৈঠকে এ বছরের মে থেকে জুলাই পর্যন্ত গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতির প্রতিবেদন তুলে ধরা হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে ৩১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত ৪১টি উপদেষ্টা পরিষদ বৈঠকে ১৯৪টির সারসংক্ষেপ উপস্থাপন করা হয়েছে। বৈঠকসমূহে গৃহীত ৩১৫টি সিদ্ধান্তের মধ্যে বাস্তবায়িত হয়েছে ২৪৭টি। বাস্তবায়ন হার ৭৮ দশমিক ৪১ শতাংশ, যা এ যাবৎকালে সর্বোচ্চ।

‎মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উদ্যোগে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিভাগের ভেটিং-সাপেক্ষে বৈঠকে চূড়ান্ত অনুমোদন করা হয়। বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কেও উপদেষ্টা পরিষদে পর্যালোচনা হয়।

মন্তব্য (০)





image

‎চামড়ার ন্যায্য দাম নিশ্চিতে নজরদারি করা হবে: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ কোরবানি ঈদকে সামনে চামড়ার ন্যায্য দাম নিশ্চ...

image

দেশবাসীকে শুভেচ্ছা ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: ...

নিউজ ডেস্ক : দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে পবিত্র ঈদুল আজহা...

image

বৃষ্টির কারণে মেট্রোরেল স্টেশনের নিচে কুরবানির পশু আশ্রয় ...

নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেল স্টেশনের ...

image

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট...

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থা...

image

মন্ত্রিত্ব কোনো লোভনীয় বিষয় না, খুবই কঠিন দায়িত্ব: সমাজকল...

নিউজ ডেস্ক : সমাজকল্যাণমন্ত্রী ডা.এ জেড এম জাহিদ হোসেন বলেছে...

  • company_logo