• লিড নিউজ
  • জাতীয়

ঢাকার বাইরে শাখা দিয়ে বেসরকারি হাসপাতালের সেবা দেয়ার আহ্বান পরিকল্পনা উপদেষ্টার

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ অংশীদারিত্বের ভিত্তিতে স্বাস্থ্য সেবার উন্নয়নে ঢাকার বাইরে ছোট শহরে বেসরকারি হাসপাতালগুলোর শাখা তৈরির মাধ্যমে সেবা দেয়ার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

‎শনিবার (৩০ আগস্ট) সকালে হোটেল সোনারগাঁওয়ে বণিক বার্তা আয়োজিত ‘বাংলাদেশ হেলথ কনক্লেভ ২০২৫’ শীর্ষক সেমিনারে এ আহ্বান জানান তিনি।

‎উপদেষ্টা বলেন, ‘প্রান্তিক পর্যায়ে আবাসনসহ নানা সংকটের কারণে ডাক্তার যেতে চান না। সরকার আবাসন উন্নয়ন ও বাধ্যবাধকতার মাধ্যমে সেখানে ডাক্তার নিশ্চিতের চেষ্টা করছে।’

‎সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আগামীতে অংশীজনদের সমন্বয়ে জিডিপির ৫ শতাংশ স্বাস্থ্য খাতে বিনিয়োগ করা হবে। সরকারকে প্রাইমারি হেলথকে প্রিভেনটিভ হেলথ সার্ভিসে রূপান্তর করতে হবে। এমনিতেই কম বাজেট, তারমধ্যে রয়েছে দুর্নীতি।’

‎প্রাইভেট হাসপাতালগুলোর সক্ষমতা বাড়িয়ে সেলফ রেগুলেশন সুবিধা দেয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা।

‎জামায়াতে ইসলামীর নায়েব আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘স্বাস্থ্য খাতের উন্নয়নে বাজেট বাড়াতে হবে। বেসরকারি অংশীদারত্ব গুরুত্বপূর্ণ। বিশেষ করে বেসরকারি খাতকে গুরুত্ব দিতে হবে। সেবায় খরচ কমাতে হবে হাসপাতালগুলোতে। গবেষণার জন্য আলাদা ফান্ড তৈরি করতে হবে।’

মন্তব্য (০)





image

নতুন নৌপ্রধানকে ভাইস এডমিরাল র‍্যাংক ব্যাজ পড়িয়ে দিলেন প্...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদায়ী নৌবাহ...

image

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশন...

নিউজ ডেস্কঃ দেশের পোশাক শিল্পের বিকাশের পথে বিদ্যমান প্রতিবন...

image

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে:...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের ম...

image

জ্বালানিখাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করল বাংলাদেশ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও রাশিয়া আজ বিশেষ করে জ্বালানি খাতসহ দু...

image

স্থানীয় সরকারকে শক্তিশালী করতে বদ্ধপরিকর সরকার: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : স্থানীয় সরকারব্যবস্থা কার্যকর হলে একটি দেশের গণ...

  • company_logo