• লিড নিউজ
  • জাতীয়

‎সম্মিলিত প্রচেষ্টায় সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: পরিবেশ উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সম্মিলিত উদ্যোগেই একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

‎শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ব্র্যাক ব্যাংক ও তরুপল্লব আয়োজিত ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক-২০২৪’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‎রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ রক্ষা কেবল নীতি বা কর্মসূচির বিষয় নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়বদ্ধতা। এজন্য নাগরিক সমাজ, সরকার ও বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করতে হবে।

‎তিনি আরও বলেন, জনগণের অব্যাহত অবদান দেশের প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও রাখবে।

‎শালবন পুনরুদ্ধার, হাতির করিডোর সংরক্ষণ, জিরো সয়েল নীতিসহ বিভিন্ন সরকারি উদ্যোগের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ঢাকা এখন আগের তুলনায় অনেক বেশি সবুজ। প্রায় প্রতিটি বাড়ির ছাদে ছাদবাগান দেখা যায়। মানুষ প্রকৃতিকে ভালোবাসে—এই বন্ধন কখনো ছিন্ন হবে না।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার, ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফারুক মঈনউদ্দীন আহমেদ, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান এবং তরুপল্লবের সহ-সভাপতি শাহজাহান মৃধা বেনু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তরুপল্লবের সাধারণ সম্পাদক মোকাররম হোসেন।

‎এ সময় পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের জন্য চারজনকে ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক ২০২৪’ প্রদান করা হয়। বৃক্ষসখা সম্মাননা পান ঝিনাইদহের মো. আমিনুল ইসলাম, মিরসরাইয়ের প্রকল্প ‘সোনাপাহাড়’ এবং রাঙামাটির সবুজ চাকমা। এছাড়া জীববৈচিত্র্য পুরস্কারে ভূষিত হন বাংলা একাডেমির জীবন সদস্য মিজানুর রহমান ভূইয়া।

মন্তব্য (০)





image

নতুন নৌপ্রধানকে ভাইস এডমিরাল র‍্যাংক ব্যাজ পড়িয়ে দিলেন প্...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদায়ী নৌবাহ...

image

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশন...

নিউজ ডেস্কঃ দেশের পোশাক শিল্পের বিকাশের পথে বিদ্যমান প্রতিবন...

image

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে:...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের ম...

image

জ্বালানিখাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করল বাংলাদেশ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও রাশিয়া আজ বিশেষ করে জ্বালানি খাতসহ দু...

image

স্থানীয় সরকারকে শক্তিশালী করতে বদ্ধপরিকর সরকার: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : স্থানীয় সরকারব্যবস্থা কার্যকর হলে একটি দেশের গণ...

  • company_logo