ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : আপনি ভোজনরসিক মানুষ, খাওয়া দেখলে হুঁশ থাকে না। তাই বাড়তি ওজন কমাতে আপনি হিমশিম খাচ্ছেন। কোনো কিছুতেই আপনি ডায়েট কন্ট্রোল করেও ওজন কমাতে পারছেন না। এ নিয়ে আপনার দুশ্চিন্তার অন্ত নেই। ডায়েট ধরে রাখা ভীষণ কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।
তবে ভাববেন না, এ নিয়ে আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনার এ সমস্যার সমাধান দেবে ডিমের সালাদ। অল্প কয়েকটি উপকরণ দিয়ে স্বাস্থ্যকর সালাদটি তৈরি করুন। এরপর সুস্বাদু এ সালাদ সারাদিন আপনাকে এনার্জি দেবে এবং দ্রুত ওজন কমাতে সাহায্য করবে।
চলুন জেনে নেওয়া যাক, কীভাবে আপনি ডিমের সালাদ তৈরি করবেন—
উপকরণ: ২টি ডিম, টমেটো একটি, শসা এক টেবিল চামচ, কাজুবাদাম ৬টি, শুকনো মরিচ ২টি, ঘি এক টেবিল চামচ, ধনেয়া পাতা, পিংক সল্ট সামান্য এবং গোলমরিচ গুঁড়া পরিমাণমতো।
প্রণালি: প্রথমে ডিম সেদ্ধ করে নিন। এবার ডিম, শসা কিউব করে কেটে নিন। এরপর ব্লেন্ডারে টমেটো, কাজুবাদাম ও শুকানো মরিচ দিয়ে ব্লেন্ড করে নিন। এবার একটি বাটিতে ডিম, শসা নিয়ে তার ওপর টমেটো পেস্ট দিয়ে একসঙ্গে মিশিয়ে নিন। শেষে ধনেয়াপাতা কুচি, পিংকসল্ট ও গোলমরিচ ছড়িয়ে পরিবেশন করুন।
নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর মধ্যে ফুসফ...
নিউজ ডেস্ক : লিভারে মেদ জমা মোটেও ভালো কথা নয়। ফ্যাটি লিভারের সমস্যা এখন...
নিউজ ডেস্ক : ফিটনেসে কাঙ্ক্ষিত ফল পেতে নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত গুরুত্...
লাইফস্টাইল ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ওজনের তু...
নিউজ ডেস্ক : খাবারের স্বাদ, রং ও সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি লাল ও হলুদ ক্...

মন্তব্য (০)