ফাইল ছবি
নিউজ ডেস্ক : শুকনো ফলের মধ্যে কিশমিশ অনেকেরই পছন্দের। ডেজার্টের স্বাদ বাড়াতে এর জুড়ি নেই। কিশমিশ শুধু খাবারের স্বাদই বাড়ায় না,স্বাস্থ্যও ভালো রাখে। কিশমিশের মতো এর পানিও বেশ উপকারী। তবে তা খাওয়ার নিয়ম রয়েছে।
কীভাবে খাবেন
কিশমিশ পানিতে ফুটিয়ে ২০ মিনিট সেদ্ধ করুন। সারারাত সেই পানি রেখে সকালে খেলে অনেক উপকার পেতে পারেন। যেমন-
১. যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তারা সকালে নিয়মিত কিশমিশের পানি খেতে পারেন। এই পানীয় খেলে অ্যাসিডিটি এবং ক্লান্তি থেকে মুক্তি পাওয়া যায়।
২. কিশমিশের পানি খেলে কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক হয়। এটা আপনার শরীরে ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমাতে সহায়ক।
৩. এতে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েড থাকায় ত্বকের বলিরেখা দ্রুত কমাতে সহায়ক।
৪. হজমের সমস্যা মোকাবিলায় কিশমিশের পানি খুবই উপকারী। এটা পান করলে হজম প্রক্রিয়াও ঠিক থাকে।
৫. প্রতিদিন কিশমিশের পানি খেলে লিভার শক্তিশালী হয। এটি মেটাবলিজমের মাত্রা নিয়ন্ত্রণেও সহায়ক।
নিউজ ডেস্ক : বর্ষাকাল প্রকৃতিকে যেমন সজীব ও প্রাণবন্ত করে তো...
নিউজ ডেস্ক : চেরি ফল নানা রকমের ভিটামিন ও খনিজে ভরপুর, যা শর...
নিউজ ডেস্ক : রাতারাতি চুল গজানো সম্ভব নয়, চুল পড়া বন্ধও নয় ঠ...
লাইফস্টাইল ডেস্ক: সম্পর্ক ভেঙে যাওয়ার পরও কোনো পুরনো গান, ভ...
নিউজ ডেস্ক : গর্ভাবস্থায় প্যারাসিটামল সেবনের ফলে শিশুর অটিজম বা এডিএইচডি...

মন্তব্য (০)