• অপরাধ ও দুর্নীতি

কালীগঞ্জে মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মো. স্বপন মিয়া নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (০৩ আগস্ট) দুপুরে এই দণ্ডাদেশ প্রদান করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ। দণ্ডপ্রাপ্ত স্বপন কালীগঞ্জ পৌর এলাকার চৌড়া গ্রামের মো. মজিবুর রহমানের  ছেলে।

‎জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় দায়েরকৃত মামলায় স্বপন দোষী সাব্যস্ত করে ভ্রাম্যমাণ আদালত এই সাজা প্রদান করেন। আদালতের নির্দেশে তার কাছ থেকে ১০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয় এবং সঙ্গে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড কার্যকর করা হয়।

‎ভ্রাম্যমাণ আদালতের বিচারক তনিমা আফ্রাদ বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দণ্ডাদেশ কার্যকালে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) আসলাম খান ও বেঞ্চ সহকারী মো. আলামিন ভূঁইয়া।

মন্তব্য (০)





image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

image

অভিজাত এলাকায় বহুতল ভবনে ১৭০ ডিভাইস নিয়ে যা করতেন ৬৩ বিদে...

নিউজ ডেস্ক : বিদেশি চক্রটি অবৈধভাবে অবস্থান করে দীর্ঘদিন ধরে...

  • company_logo