• সমগ্র বাংলা

শ্রীপুরে তালাবদ্ধ ঘরে আগুন লাগিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে ঘরে তালাবদ্ধ করে আগুন লাগিয়ে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে । স্ত্রীকে ঘরের ভেতর রেখে বাইরে থেকে তালাবদ্ধ করে পেট্রল ঢেলে আগুন দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ঘাতক স্বামী।

 

শনিবার(২ আগস্ট)  দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের ইদ্রবপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা বসতবাড়িতে আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে পুড়ে অঙ্গার গার্মেন্টস কর্মী গৃহবধূর শরীর

 

নিহত গার্মেন্টস কর্মী মারুফা আক্তার (৪৫) উপজেলার মাওনা ইউনিয়নের ইদ্রবপুর গ্রামের মো. মিজানুর রহমানের দ্বিতীয় স্ত্রী। তিনি স্থানীয় মোশাররফ স্পিনিং মিলস নামক একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন। 

 

অভিযুক্ত ঘাতক স্বামী মো. মিজানুর রহমান (৪৫) একই গ্রামের মো. সুলতান মিয়ার ছেলে। তিনি একটি ওষুধের দোকান পরিচালনা করেন।

 

নিহতের ছোটবোন নাজমা আক্তার বলেন, রাত আড়াইটার দিকে আশপাশের মানুষ আগুন আগুন করে ডাক চিৎকার চেচামেচি শুরু করে। ডাক চিৎকার শুনে আমরা ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখি বাসার মূল ফটক তালাবদ্ধ। এরপর স্থানীয়রা মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখা যায় দুটি ঘরের দরজা তালাবদ্ধ। এরপর সবাই মিলে ঘরের তালা ভেঙে আগুন নেভানো শুরু করে। ততক্ষণে বোন আমার আগুনে পুড়ে অঙ্গার হয়ে গেছে।

 

নিহতের ছোটভাই মোহাম্মদ আবু তাহের বলেন, বিয়ের পর থেকে নানান বিষয় নিয়ে পারিবারিক কলহ লেগে থাকতো। গত ১৫ দিন যাবত বোনকে ঘর থেকে বের হতে দিচ্ছে না ঘাতক স্বামী। রাতে ডাকাডাকি শুনে দ্রুত ঘটনাস্থলে এসে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখি। পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে আমার বোনকে পুড়িয়ে পালিয়ে গিয়েছে মিজান ।

 

স্থানীয় বাসিন্দারা জানান, এই দম্পতির বিয়ের পর থেকে বলতে গেলে সারাবছর ঝগড়াঝাঁটি লেগেই থাকতো । এটা নিয়ে সামাজিক ভাবে বহু সালিসি বৈঠক হয়েছে। কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি। শেষে এই পরিনতি হলো। 

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, রাত আনুমানিক আড়াইটার দিকে স্ত্রীকে হত্যার পর মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ঘাতক স্বামী। এসময় ঘাতক মিজান দুটি থাকার ঘর ও মূল ফটক তালাবদ্ধ করে  । আলামত সংগ্রহের জন্য অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ক্রাইমসিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে কাজ করছে। ঘাতক স্বামীকে গ্রেপ্তারের জন্য কাজ করছে পুলিশ। এবিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

 

মন্তব্য (০)





image

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা,...

নিউজ ডেস্ক : টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা বাঁশ বোঝাই ট্রা...

image

চাটমোহরে মাদক সেবী ও এক অনলাইন জুয়ারুকে ভ্রাম্যমান আদালত...

পাবনা প্রতিনিধি : বিভিন্ন অপরাধে পাবনার চাটমোহর থানা পুলিশ দ...

image

ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত, চালকসহ অটোরিকশা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌরসভার মরা...

image

পাবনায় পৃথক ঘটনায় দুইজন নিহত

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরে পৃথক দুই ঘটনায় দুইজন নিহত হয়েছেন...

image

ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়িতে মাংস খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৭

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়ির অনুষ্ঠানে ...

  • company_logo