ছবিঃ সংগৃহীত
পাবনা প্রতিনিধিঃ অবশেষে গ্রেফতার হলেন যুবদলের বহিস্কৃত নেতা আলোচিত লোকমান হোসেন মেম্বার। পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও অন্য কর্মীদের মারধর করে আহত ও ব্যাংকে হামলা করে ভাঙচুরের অভিযোগে অভিযুক্ত যুবদলের বহিস্কৃত এই নেতা শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ফৈলজানা থেকে গ্রেফতার হয়েছেন বলে জানা গেছে।
একাধিক সূত্র জানায়, র্যাব ও ডিবি পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে ফৈলজানা থেকেই তাকে গ্রেফতার করে। এরআগে গত শুক্রবার সে প্রকাশ্যে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে নিজেকে নির্দোষ দাবি করেন।
এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি আদর্শ পরিপন্থি কার্যকলাপের কারণে লোকমান হোসেনকে দলের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিস্কার করেছে পাবনা জেলা যুবদল।
যুবদলের প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিস্কৃত নেতার কোন ধরণের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড...
বগুড়া প্রতিনিধি : বগুড়া সদর উপজেলার একটি গ্রামে মানসিক ভারসা...

মন্তব্য (০)