ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : ক্রিকেটারদের কোচ হওয়ার আগ্রহ বাড়ায় সন্তুষ্ট হাবিবুল বাশার। তার মতে, এতে লাভবান হবে দেশের ক্রিকেটই।
শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির তিনদিনের ‘লেভেল-এ’ কোচিং কোর্সের দ্বিতীয় দিনে সাংবাদিকদের তিনি বলেন, ক্রিকেটটা ছড়িয়ে দিতে হলে শুধু ক্রিকেট খেললেই হবে না, ক্রিকেট শিক্ষিত হওয়া খুব জরুরি। তাই এখানে যারা (কোর্স করতে) আসছেন, তারা আসলে তৃণমূল পর্যায়ে কাজ করেন। আমরা যদি তাদের সঠিক প্রশিক্ষণ দিতে পারি, একটু আপগ্রেড করতে পারি, সেটা দিনশেষে বাংলাদেশের ক্রিকেটেরই কাজে লাগবে। আমরা সামনে আরও বেশি বেশি এ ধরনের সেমিনার করবো।’
বিসিবির গেম ডেভেলপমেন্ট ইউনিটের হেড অব অপারেশন্স হাবিবুল জানান, ‘এখন অনেক ক্রিকেটারই খেলা শেষ করে কোচিংয়ে আসতে চাইছেন। আগে এ প্রবণতা ছিল না। ইনফ্যাক্ট পাঁচ-দশ বছর আগেও এত কোচিংয়ে আসতে চাইতো না। এখন অনেককেই দেখছি, প্রথম শ্রেণির ক্যারিয়ার শেষ করে কোচিংয়ে আসতে চাইছে।’
তিনি বলেন, ‘লেভেল ওয়ান কোর্সের জন্য অনেক সিভি জমা পড়েছে। যারা এখনো খেলছেন বা শিগগিরই অবসরে যাবেন, তারাও কোচিংয়ে আসতে চাচ্ছেন। আমরা যদি মানসম্পন্ন কোচ তৈরি করতে পারি, তাহলে শুধু দেশেই নয়, বিদেশেও তাদের চাহিদা থাকবে।’
হাবিবুল মনে করেন, দেশে ভালো কোচ তৈরির মাধ্যমেই ক্রিকেট আরও এগিয়ে যাবে।
স্পোর্টস ডেস্ক : বিষয়টা অনেকটাই অবধারিত ছিল। বিশ্বকাপের আগে ...
নিউজ ডেস্ক : ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে নিজেদের ৩৬ ...
স্পোর্টস ডেস্ক : ঈদুল আজহার ঠিক আগের দিন সুখবর পেলেন বাংলাদে...
স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে দীর্ঘ প্রায় আড়াই বছর জাতীয় দল...
স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক সময়ে প্রত্যাশিত পারফরম্যান্স করত...

মন্তব্য (০)