ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : ইনজুরিতে দুজন, একজন জানিয়েছেন খেলার অস্বীকৃতি। অনুমিতভাবেই এসেছে স্কোয়াডে পরিবর্তন। বাংলাদেশের বিপক্ষে সিরিজে আগের ঘোষিত দল থেকে তিনটি পরিবর্তন এনেছে ডাচদের ক্রিকেট বোর্ড।
বাংলাদেশ সফরের জন্য ঘোষিত নতুন স্কোয়াডে চমক হিসেবে আছেন সেড্রিক ডি ল্যাঙ্গে। ১৭ বছর বয়সী ব্যাটার প্রথমবার সুযোগ পেয়েছেন ডাচ স্কোয়াডে। বয়সভিত্তিক ও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই তিনি দলে।
চোটের কারণে দুই পেসার ফ্রেড ক্লাসেন ও রায়ান ক্লেইন ছিটকে গেছেন। ব্যক্তিগত কারণে সিরিজে অংশ নিচ্ছেন না অলরাউন্ডার সাকিব জুলফিকার। তাদের পরিবর্তে সুযোগ পেয়েছেন সেড্রিক, অভিজ্ঞ পেসার সেবাস্তিয়ান ব্রাট এবং অলরাউন্ডার সিকান্দার জুলফিকার।
প্রায় চার বছর পর জাতীয় দলে ফিরেছেন ব্রাট। সিকান্দার ফিরেছেন ২০১৯ সালের পর। ২৭ আগস্ট ডাচদের ঢাকায় পা রাখার কথা।
সিরিজের তিন ম্যাচই বসবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ৩০ আগস্ট মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি। কুড়ি কুড়ির সিরিজের বাকি দুই ম্যাচ ১ ও ৩ সেপ্টেম্বর।
নেদারল্যান্ডসের পরিবর্তিত স্কোয়াড
স্পোর্টস ডেস্ক : বিষয়টা অনেকটাই অবধারিত ছিল। বিশ্বকাপের আগে ...
নিউজ ডেস্ক : ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে নিজেদের ৩৬ ...
স্পোর্টস ডেস্ক : ঈদুল আজহার ঠিক আগের দিন সুখবর পেলেন বাংলাদে...
স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে দীর্ঘ প্রায় আড়াই বছর জাতীয় দল...
স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক সময়ে প্রত্যাশিত পারফরম্যান্স করত...

মন্তব্য (০)