• গণমাধ্যম

পাঁচ সম্পাদককে সম্মাননা দিল জাতীয় প্রেস ক্লাব

  • গণমাধ্যম

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : জুলাই-আগস্টসহ বিগত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে নির্যাতিত ও জুলুমের শিকার ৫ সম্পাদককে সম্মাননা দিয়েছে জাতীয় প্রেস ক্লাব।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদের এ সম্মাননা দেওয়া হয়। সভার আয়োজন করে জাতীয় প্রেস ক্লাব।

সম্মাননাপ্রাপ্ত সম্পাদকরা হলেন- ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক নূরুল কবির, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান ও দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ।

এ সময় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ।

সভায় জুলাইয়ের ওপর কবিতা আবৃত্তি করেন দৈনিক যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ ও সাংবাদিক নেতারা।

জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে ২ জুলাই শহীদ পরিবারকেও সম্মাননা দেওয়া হয়। এর আগে জুলাই অভ্যুত্থানের ছবি প্রদর্শন করা হয়।

 

মন্তব্য (০)





image

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যম...

১

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, ...

image

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খা...

২

নিউজ ডেস্ক : অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ...

image

দিনাজপুরে চ্যানেল আইয়ের বর্ণিল জন্মদিন উৎসবে বক্তারা:চ্যা...

৩

দিনাজপুর প্রতিনিধি : 'সত্য সুন্দর প্রকাশে;চ্যানেল আই আটা...

image

চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি মানিক...

৪

​চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের দুই বছর ...

image

জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধে সাংবাদিকদের জেন্ডার-সংবেদনশ...

৫

জামালপুর প্রতিনিধি : বাল্যবিয়ে প্রতিরোধ ও ইতিবাচক জেন্ডারভিত...

  • company_logo