ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ খাদ্যের বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আগামী তিন দিন বাসায় বিশ্রাম নেবেন তিনি।
রোববার (২০ জুলাই) নেতানিয়াহুর কার্যালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আক্রান্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বর্তমানে সুস্থ হয়ে উঠছেন। আগামী তিন দিন বিশ্রাম নেবেন তিনি। তবে বাসায় থেকেই দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন নেতানিয়াহু।
এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, ৭৫ বছর বয়সী নেতানিয়াহু শনিবার রাতে অসুস্থ বোধ করেন। পরে পরীক্ষা-নিরীক্ষায় তার অন্ত্রের প্রদাহ ও পানিশূন্যতা ধরা পড়ে। এ জন্য তাকে রক্তনালীর মাধ্যমে শরীরে তরল পদার্থ দেওয়া হচ্ছে।
নেতানিয়াহুর কার্যালয় বলেছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, প্রধানমন্ত্রী আগামী তিন দিন বাসায় বিশ্রাম নেবেন এবং সেখান থেকেই রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবেন।
২০২৩ সালে ইসরায়েলি এই প্রধানমন্ত্রীর দেহে একটি পেসমেকার বসানো হয়। এরপর গত বছরের ডিসেম্বর মাসে মূত্রনালির সংক্রমণ ধরা পড়ার পর তার প্রোস্টেটও অপসারণ করেন চিকিৎসকরা।
নিউজ ডেস্ক : সৌদি আরবে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ১০৮ জনের মৃত...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অ...
আন্তর্জাতিক ডেস্ক: পারস্য উপসাগরের উত্তরাঞ্চলে অবৈধভাবে তেল ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রশান্ত মহাসাগরের শক্তিশালী ঝড় টাইফুন &l...
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের দুর্গাপূজার আয়োজন দেখে মু...

মন্তব্য (০)