ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার সুয়েইদা প্রদেশ থেকে সরকারি বাহিনী প্রত্যাহারের পর শুরু হওয়া সংঘর্ষ পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। গতকাল শুক্রবার (১৮ জুলাই) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি এ মন্তব্য করেন।
তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর এক বিবৃতিতে জানায়, দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও সিরিয়া, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা করেন।
ফোনালাপে এরদোয়ান বলেন, সিরিয়ায় স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করাই আঙ্কারার মূল লক্ষ্য। দেশটির পুনর্গঠনে তুরস্ক সহযোগিতা করতে চায়।
তিনি আরও বলেন, সিরিয়ার সার্বভৌমত্ব যাতে লঙ্ঘিত না হয়, তা ইসরায়েলের পক্ষ থেকে নিশ্চিত করাও খুব জরুরি।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধে তৃতীয় দফা শান্তি আলোচনা শুরু করার ওপর গুরুত্ব দেন এরদোয়ান। তিনি বলেন, আলোচনার জন্য উভয় পক্ষ প্রস্তুত থাকলে তুরস্ক ইস্তাম্বুলে আবারও শান্তি বৈঠকের আয়োজন করতে রাজি।
পুতিন এরদোয়ানের এই মধ্যস্থতায় আগ্রহকে স্বাগত জানানিয়ে বলেন, রাশিয়া রাজনৈতিক ও কূটনৈতিক পথে যুদ্ধের সমাধান চায়। এছাড়া রাশিয়া ও তুরস্কের অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন পুতিন। তিনি (পুতিন) গত ২৭ জুন অনুষ্ঠিত দুই দেশের আন্তঃসরকারি বাণিজ্য ও অর্থনৈতিক কমিশনের ইতিবাচক ফলাফলকে প্রশংসা করেন।
আলোচনার শেষে এরদোয়ান ও পুতিন ফোনালাপে তোলা সব বিষয় নিয়ে ভবিষ্যতেও ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে সম্মত হন।
নিউজ ডেস্ক : দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বউফোর্ট...
নিউজ ডেস্ক : অতীতের মার্কিন সামরিক হস্তক্ষেপগুলোর বিষয়ে কথা ...
নিউজ ডেস্ক : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছে,...
নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গ...
নিউজ ডেস্ক : পাকিস্তান আবারও পরিষ্কার করে দিয়েছে, স্বাধীন ফ...

মন্তব্য (০)