• লিড নিউজ
  • আন্তর্জাতিক

গণহত্যার জন্য ইসরায়েলকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে: এরদোয়ান

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ  তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, স্রেব্রেনিৎসা গণহত্যা অস্বীকার করা বা যুদ্ধাপরাধীদের প্রশংসা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আন্তর্জাতিক আদালতের রায় উপেক্ষা করে যারা এমন মন্তব্য করছে, তুরস্ক তাদের বক্তব্য জোরালোভাবে প্রত্যাখ্যান করছে।

গতকাল শুক্রবার (১১ জুলাই) এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

১৯৯৫ সালের জুলাইয়ে বসনিয়া ও হার্জেগোভিনার স্রেব্রেনিৎসা শহরে সার্ব বাহিনী ৮ হাজারের বেশি মুসলিম পুরুষ ও ছেলেকে নির্মমভাবে হত্যা করে। জাতিসংঘ এই হত্যাকাণ্ডকে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।

এরদোয়ান বলেন, ‘তুরস্ক সব সময় বসনিয়া ও হার্জেগোভিনার ভৌগলিক অখণ্ডতা, স্বাধীনতা ও সংবিধানের প্রতি নিঃশর্তভাবে সমর্থন দিয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘যেভাবে আন্তর্জাতিক সম্প্রদায় স্রেব্রেনিৎসায় চুপ ছিল, আজ তেমনি ফিলিস্তিনেও তারা নিরব। গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ চলছেই। ৫৮ হাজার নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এই গণহত্যার জন্য আজ নয়তো কাল ইসরায়েলি সরকারকে আইনের ও ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও স্রেব্রেনিৎসা গণহত্যার ৩০ বছর উপলক্ষে এক বার্তায় বলেন, ‘এই ভয়াবহ হত্যাকাণ্ড মানবতার বিবেককে চিরকাল কাঁদাবে। এটিকে মনে রাখা এবং ভবিষ্যতে এমন ঘটনা যেন আর না ঘটে তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।’

মন্তব্য (০)





image

ইরান যুদ্ধ নিয়ে নতুন আশাবাদ, মেটেনি অনেক যদিকিন্তু

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে চলা ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সংঘাত শেষ হওয়ার সম...

image

ইরান চুক্তিতে রাজি না হলে ফের যুদ্ধ, হুঁশিয়ারি মার্কিন প্...

নিউজ ডেস্ক : ইরান চুক্তিতে রাজি না হলে যুক্তরাষ্ট্রের সামরিক...

image

‘প্রেসিডেন্টের নির্দেশ পেলেই পদক্ষেপ’—ফের যুদ্ধ শুরুর হুঁ...

নিউজ ডেস্ক : ইরান তাদের হারানো সামরিক সক্ষমতা পুনরুদ্ধার করত...

image

নিষেধাজ্ঞা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া বার্তা

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে লেনদেন আছে, এমন শঙ্কায় দুটি চীনা ব...

image

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও ...

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘা...

  • company_logo