ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের সামরিক বাহিনীর বরাত দিয়ে মঙ্গলবার (৮ জুলাই) টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
এতে বলা হয়, সোমবার রাত ১০টার কিছু পর গাজার বেইত হানুনে স্থল অভিযানের সময় সৈন্যরা রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় পুঁতে রাখা বোমার আঘাতে এই হতাহতের ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধারের চেষ্টা সময় অনেকে গুলিবিদ্ধ হন। আহত ১৪ জনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও শতাধিক ফিলিস্তিনির
নিহত দুই সেনার নাম প্রকাশ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। তারা হলেন সার্জেন্ট মেইর শিমন আমার (২০) ও সার্জেন্ট মোশে নিশিম ফ্রেচ (২০)। নিহত বাকি সেনাদের নাম পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে আইডিএফ।
উল্লেখ্য, নেটজাহ ইহুদা ব্যাটালিয়ন বেইত হানুনে ৬৪৬তম রিজার্ভ প্যারাট্রুপার্স ব্রিগেডের সাথে একটি অভিযানের অংশ হিসেবে গাজা ডিভিশনের উত্তর ব্রিগেডের অধীনে কাজ করছিল।
নিউজ ডেস্ক : গ্রিসের উপকূলীয় অঞ্চলে লিবিয়া থেকে আসা বেশ কিছু অভিবাসীকে সফলভাবে উদ্ধার করেছে দ...
নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দ্রুতই শেষ হতে পারে বলে...
নিউজ ডেস্কঃ থাইল্যান্ডের একটি স্কুলে শিক্ষার্থীর বন্দুক...
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের সম্ভাবনা, অপরিশো...
নিউজ ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা ম...

মন্তব্য (০)