• তথ্য ও প্রযুক্তি

এবার শিল্প কারখানায় আসছে মানবাকৃতির রোবট

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্ক: মানবাকৃতির রোবট ব্যবহারের মাধ্যমে এআই সার্ভার উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আনতে যাচ্ছে তাইওয়ানের প্রযুক্তি জায়ান্ট ফক্সকন এবং মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়া। 

রয়টার্সের খবরে জানানো হয়, হিউস্টনে ফক্সকনের নতুন কারখানায় এ হিউম্যানয়েড রোবটগুলো ব্যবহার করা হতে পারে। দুই কোম্পানির যৌথ উদ্যোগে নির্মিত রোবটগুলো পণ্য ওঠানো, জায়গামতো স্থাপন, সংযোজন এবং কেব্ল সংযোগের মতো কাজ করতে পারবে। 

২০২৫ সালের প্রথম প্রান্তিকে ‘জিবি ৩০০’ এআই সার্ভার উৎপাদনের সময়ের মধ্যেই রোবটগুলো প্রস্তুত করতে চায় প্রতিষ্ঠান দুটি। ফক্সকনের রোবটিকস ইউনিটের জেনারেল ম্যানেজার লিও গুও জানিয়েছেন, আসন্ন নভেম্বরের প্রযুক্তি প্রদর্শনীতে দুই ধরনের হিউম্যানয়েড রোবট প্রদর্শন করা হবে-একটি পায়ে হাঁটার এবং অন্যটি চাকার ওপর চলা স্বয়ংক্রিয় রোবট। চাকার রোবট তুলনামূলকভাবে কম খরচে কার্যকরী হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

এনভিডিয়া দীর্ঘদিন ধরেই হিউম্যানয়েড রোবট নির্মাতাদের সফটওয়্যার ও হার্ডওয়্যার প্ল্যাটফর্ম সরবরাহ করে আসছে। এ প্রকল্প তাদের রোবটিকস খাতে অবস্থানকে আরও শক্ত করবে। 

বিশেষজ্ঞদের মতে, আগামী পাঁচ বছরে শিল্প কারখানায় হিউম্যানয়েড রোবটের ব্যাপক ব্যবহার শুরু হবে, যা উৎপাদনশীলতায় এক নতুন যুগের সূচনা করবে।

মন্তব্য (০)





image

যে পদক্ষেপ নিলে হ্যাক হবে না ফেসবুক আইডি

তথ্য প্রযুক্তি ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে ফেসবুক বর্তমানে অত্য...

image

হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে মিলবে আয়ের সুযোগ

তথ্য প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকা...

image

চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ...

image

ডিপি না থাকলেও দেখা যাবে ছবি, হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যক্তিগত যোগাযোগ থে...

image

১০০০ ফলোয়ার থাকলেই ইনস্টাগ্রাম থেকে আসবে আয়, জানুন উপায়

তথ্য প্রযুক্তি ডেস্ক : বর্তমানে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম নয়, ...

  • company_logo