• আন্তর্জাতিক

এবার পুতিনের হেলিকপ্টারে ড্রোন হামলা!

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বহনকারী হেলিকপ্টার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেনীয় বাহিনী। তবে, ঠিক সময়ে সেই হামলা রুখে দিতে সক্ষম হয়েছে রাশিয়ার আকাশ সুরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম।

রুশ বার্তাসংস্থা আরবিসিকে এমনটিই জানিয়েছেন রাশিয়ার এয়ার ডিফেন্স ইউনিট কমান্ডার ইউরি দাশকিন।

রোববার (২৫ মে) আরবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে দাশকিন বলেন, গত ২০ মে ইউক্রেনের সীমান্তবর্তী রুশ প্রদেশ ক্রুস্ক সফরে গিয়েছিলেন পুতিন। গত কয়েক মাস ধরে ক্রুস্কে ব্যাপক সংঘাত চলছে রুশ ও ইউক্রেনীয় সেনাদের মধ্যে।

রুশ কমান্ডার দাবি করেন, সেদিন ক্রুস্কের আকাশে ৪৬টি ড্রোন ছুড়েছিল ইউক্রেনীয় বাহিনী। এটি ছিল পুরোপুরি অপ্রত্যাশিত একটি হামলা এবং এর মূল লক্ষ্য বা কেন্দ্র ছিল প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার। প্রতিটি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানার বেশ আগেই আমরা ধ্বংস করেছি। হেলিকপ্টারের গায়ে একটি আঁচড়ও লাগেনি।

তিনি আরও জানান, গত ২০ মে থেকে ২২ মে পর্যন্ত রাজস্থানী মস্কোসহ বিভিন্ন শহরের সামরিক ও বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে মোট ১ হাজার ১৭০টি ড্রোন নিক্ষেপ করেছে ইউক্রেনীয় বাহিনী। তবে প্রতিটি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে ফেলায় রাশিয়ায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

আরবিসিকে কমান্ডার দাশকিন বলেন, ২০ মে সফর শেষ করে একই দিন রাজধানী মস্কোতে ফিরে আসছিলেন পুতিন, সে সময়ই তাকে বহনকারী হেলিকপ্টারকে লক্ষ্য করে একের পর এক ড্রোন নিক্ষেপ করা শুরু করে ইউক্রেনীয় বাহিনী। তবে রাশিয়ার এয়ার ডিফেন্স ইউনিট প্রতিটি ড্রোনকে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করেছে।

ব্যাপক এই ড্রোন হামলার পর শনি ও রোববার ইউক্রেনজুড়ে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে মস্কোও। এতে রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে মোট ১২ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

 

মন্তব্য (০)





image

‎ইরানের হামলায় ১০০ মার্কিন সেনা আহত, পেন্টাগনের স্বীকারো...

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে চলমান সংঘাতে গত দুই সপ্তাহে কমপক্ষে...

image

‎আদালতে বড় স্বস্তির বার্তা পেলেন সোনাম ওয়াংচুক

নিউজ ডেস্কঃ ভারতের ককরোচ জনতা পার্টি (সিজেপি) আদালত থেকে বড় ...

image

‎সিজেপির কর্মসূচি নিয়ে নরেন্দ্র মোদিকে একহাত নিলেন রাহুল ...

নিউজ ডেস্কঃ ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যঙ্গাত্মক ...

image

ইরানে নতুন উদ্যমে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের হরমুজ প্রণালিতে জাহাজে হামলা চালান...

image

‎উত্তাল দিল্লি: ককরোচ পার্টির সঙ্গে সংঘর্ষের ঘটনায় দিল্লি...

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে সংসদ চলো কর্মসূচি...

  • company_logo