ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের জনগণের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (২৬ মে) মোদি তার শাসনকালের ১১ বছর পূর্তি উপলক্ষে গুজরাটের ভূজে এক জনসভায় পাকিস্তানের জনগণের উদ্দেশে বলেন, ‘রুটি খাও, শান্তিতে থাকো, না হলে আমার গুলি তো আছেই।’
তিনি বলেন, ‘আমি পাকিস্তানের জনগণকে জিজ্ঞাসা করতে চাই, তোমরা কী অর্জন করেছ? ভারত এখন চতুর্থ বৃহত্তম অর্থনীতি। তোমরা কোথায়?’
জনসভায় বক্তব্য প্রদানকালে পাকিস্তানকে সন্ত্রাসবাদের রোগ থেকে মুক্ত করতে, পাকিস্তানের জনগণের এগিয়ে আসা উচিত বলে জানান মোদি। এরপরই তিনি বলেন, ‘সুখ-শান্তির জীবন অতিবাহিত করো, রুটি খাও, তা না হলে আমার গুলি তো আছে।’
ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যদি কেউ আমাদের বোনদের সিদুঁর মুছে ফেলার সাহস করে, তবে তাদের শেষ নিশ্চিত। অপারেশন সিদুঁর কেবল একটি সামরিক অভিযান নয়, এটি আমাদের ভারতীয় মূল্যবোধ এবং আমাদের হৃদয়ে ধারণ করা গভীর আবেগের প্রতিফলন।’
এই সময় বরোদারায় আয়োজিত রোডশোতে অংশ নেন কর্নেল সোফিয়া কুরেশির পরিবারও। কর্নেল কুরেশি হলেন ভারতীয় সেনাবাহিনীর দুই নারী কর্মকর্তার একজন, যিনি ‘অপারেশন সিঁদুর’ অভিযানের ব্রিফিং করেছিলেন। এই সফরে ৫০ হাজার কোটি রুপির বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন মোদি।
নিউজ ডেস্ক : দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বউফোর্ট...
নিউজ ডেস্ক : অতীতের মার্কিন সামরিক হস্তক্ষেপগুলোর বিষয়ে কথা ...
নিউজ ডেস্ক : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছে,...
নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গ...
নিউজ ডেস্ক : পাকিস্তান আবারও পরিষ্কার করে দিয়েছে, স্বাধীন ফ...

মন্তব্য (০)