• লিড নিউজ
  • কূটনৈতিক সংবাদ

ভারত-পাকিস্তানযুদ্ধ বিরতিকে স্বাগত জানালেন সৌদি যুবরাজ

  • Lead News
  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

অনলাইন ডেস্কঃ দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার কূটনৈতিক প্রয়াসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকাকে প্রশংসা করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আজ বুধবার (১৪ মে) রিয়াদে অনুষ্ঠিত গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) সম্মেলনে তিনি পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতিকে স্বাগত জানান।

ক্রাউন প্রিন্স বলেন, ‘পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতি আমরা স্বাগত জানাই। আমরা তাদের মধ্যে সব বিরোধ নিষ্পত্তির আশা করি এবং দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগকে সাধুবাদ জানাই।’

তিনি আরও বলেন, জিসিসি এই অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং কেবল উপমহাদেশ নয়, গাজা ভূখণ্ডের চলমান সংকট নিরসনের দিকেও গুরুত্বারোপ করেন।

রিয়াদে অনুষ্ঠিত সৌদি-মার্কিন বিনিয়োগ ফোরামে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘পাকিস্তান ও ভারতের জন্য এখনই উপযুক্ত সময়—সংঘাত নয়, বরং বাণিজ্যকে অগ্রাধিকার দেওয়ার। পারমাণবিক অস্ত্র নয়, অর্থনৈতিক সহযোগিতাই হবে এই অঞ্চলের ভবিষ্যৎ।’

তিনি বলেন, ‘সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে, মার্কিন সেনাদের হত্যাকাণ্ডে জড়িত এক আইএস জঙ্গিকে ধরতে পাকিস্তানের সাহায্য ছিল অনন্য।’

ট্রাম্প তার বক্তব্যে আরও বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের ভিন্নতা থাকলেও পাকিস্তান ও ভারতের মধ্যে বাণিজ্যের বিশাল সম্ভাবনা রয়েছে, যা শান্তি ও সমৃদ্ধির পথ খুলে দিতে পারে।

রিয়াদ সফরের সময় সৌদি আরবের আতিথেয়তারও প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, ‘এই দেশের রাজা সালমান একজন মহান ব্যক্তিত্ব। তার অতিথিপরায়ণতা আমার হৃদয় ছুঁয়ে গেছে।’

তিনি উল্লেখ করেন, আট বছর আগেও একই ধরনের সৌহার্দ্য পেয়েছিলেন সৌদি সফরে।

ট্রাম্পের এই সফরকে মার্কিন-সৌদি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে দেখা হচ্ছে। সফরে শক্তি, প্রতিরক্ষা এবং বাণিজ্য খাতে একাধিক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানান তিনি।

মন্তব্য (০)





image

স্পিকারের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, কী আ...

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্...

image

‎বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করলেন বিদেশি কূটনীতিকরা

নিউজ ডেস্কঃ বাংলা নববর্ষকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্য...

image

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জার্মানি ও সুইডেন রাষ্ট্রদূতের পৃথক...

নিউজ ডেস্ক : বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর সঙ্গ...

image

যেভাবে বরফ গলতে শুরু করেছে ঢাকা-দিল্লির সম্পর্কে

নিউজ ডেস্ক : ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়াম...

image

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক, পাচার হও...

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আজ বাংলাদেশে নিয...

  • company_logo