• কূটনৈতিক সংবাদ

ইস্যুর পরও যে কারনে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা

  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রে ভিসা পাওয়া মানেই আর কোনো ঝামেলা নেই- বিষয়টি এমন নয়। কারণ, ভিসা পাওয়ার পরও প্রার্থীদের নিরাপত্তা যাচাই প্রক্রিয়া চলমান থাকে। এ অবস্থায় যদি কোনো ব্যক্তি আইন লঙ্ঘন বা ভিসার শর্ত ভঙ্গ করেন, তবে তার ভিসা বাতিল হয়ে যেতে পারে।

সোমবার (৭ জুলাই) সকালে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্রে প্রত্যেক ভিসা আবেদনকারীকে বিস্তৃত নিরাপত্তা যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হয়, যার মধ্যে আইন প্রয়োগকারী সংস্থা এবং সন্ত্রাসবিরোধী ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দেখাও অন্তর্ভুক্ত। 

পোস্টে আরও বলা হয়, মনে রাখবেন, ভিসা ইস্যু হওয়ার পরও যুক্তরাষ্ট্রের ভিসা যাচাই প্রক্রিয়া শেষ হয় না — যদি আপনি আইন লঙ্ঘন করেন বা ভিসার অপব্যবহার করেন, তাহলে আপনার ভিসা বাতিল করা হতে পারে।

প্রসঙ্গত, ভিসার অপব্যবহার রোধে দেশটি এ ধরনের সতর্কতামূলক পদক্ষেপ নিয়ে থাকে, যা যুক্তরাষ্ট্রে সবার নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক।

 

মন্তব্য (০)





image

সিউলে আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশন উদ্বোধন, ভাইস চেয়ার...

১

নিজস্ব প্রতিবেদক : এশিয়ার রাজনৈতিক দলগুলোর সর্ববৃহৎ আন্তর্জ...

image

স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূতের সাক্ষাৎ ...

২

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দি...

image

শি-পুতিন-ট্রাম্পের সম্ভাব্য বৈঠক নভেম্বরেই

৩

নিউজ ডেস্ক :  চীনের প্রেসিডেন্ট শি জিন...

image

‎নতুন করে হামলা চালালে যুক্তরাষ্ট্রকে আরও কঠোর জবাব দেওয়া...

৪

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে কোনো সামরিক আগ...

image

চিফ হুইপের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৫

বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল...

  • company_logo