• লিড নিউজ
  • কূটনৈতিক সংবাদ

সৌদি যুবরাজের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

  • Lead News
  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

অনলাইন ডেস্কঃ সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মঙ্গলবার এক বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও কূটনৈতিক সংলাপের গুরুত্ব পুনরায় তুলে ধরা হয়।

রিয়াদ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘সৌদি যুবরাজ বলেন, যুদ্ধবিরতির এই চুক্তি যেন অঞ্চলজুড়ে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার উপযোগী পরিবেশ তৈরি করে। মতবিরোধ সমাধানে কূটনৈতিক পথই হলো সঠিক পথ—এই নীতিতে সৌদি আরব অটল রয়েছে।’

বৈঠকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাগচি সৌদি আরবকে ধন্যবাদ জানান ফিলিস্তিন ইস্যুতে তাদের অবস্থান এবং ইসরায়েলি আগ্রাসনের নিন্দা করার জন্য। তিনি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠায় যুবরাজের ভূমিকারও প্রশংসা করেন।

এছাড়াও, আরাগচি সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ও প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গেও বৈঠক করেন।

এক্স-এ দেওয়া এক পোস্টে প্রিন্স খালিদ লেখেন, ‘আমরা আমাদের সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করেছি। আঞ্চলিক অগ্রগতি, নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারের প্রচেষ্টা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে।’

উল্লেখ্য, দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে চলমান বরফ গলানোর অংশ হিসেবে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মন্তব্য (০)





image

‎রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ নতুন মার্কিন রাষ্ট্রদূতের

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ ...

image

ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্র...

কূটনৈতিক প্রতিবেদক :  বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ...

image

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বড় অগ্রগতি

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিকভাবে লাভজনক বাণিজ...

image

ভেনেজুয়েলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ

নিউজ ডেস্ক : ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ এবং দেশটির প্রে...

image

জয়শঙ্করের ঢাকা সফরে উত্তেজনা কমবে কিনা, উত্তর ভবিষ্যতে: প...

নিউজ ডেস্ক : ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফর দ...

  • company_logo